আজকের খবর
গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এর আগে গত ৪ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্ব শেষ হয়।বিজ্ঞাপনশুক্রবার (৯ ফেব্রুয়ারি) বাদ ফজর মাওলানা ইলিয়াস বিন সাদ আম বয়ান করেন। তাৎক্ষণিকভাবে তা বাংলা তরজমা করে মাওলানা মনির বিন..
কক্সবাজারের টেকনাফে রাস্তা পার হওয়ার সময় পায়রা পরিবহন নামের একটি বাসের ধাক্কায় দুই রোহিঙ্গা শিশু নিহত হয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফ লেদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত দুই শিশু টেকনাফ লেদা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। তাদের বয়স ৭ থে..
মাঘের শেষ সময়েও পঞ্চগড়ে দাপট দেখাচ্ছে শৈত্যপ্রবাহ। দুই দিন ধরে জেলায় বইছে মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস।এর আগে ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা রেকর্ডের এই তথ্য জানান জেলার প্রথম শ্রেণির আ..
পাকিস্তানে জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ শেষ হওয়ার পর চলছে ভোটগণনা। সময় এগিয়ে চলার সাথে সাথে বিস্তৃত পরিসরের অনানুষ্ঠানিক ফলাফলও সামনে আসছে।আর অনানুষ্ঠানিক ফলাফল বলছে, সাবেক প্রধানমন্ত্রী ও পিএমএল-এন এর প্রধান নেতা নওয়াজ শরিফ স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন। তার জন্য এটিকে বেশ বড় পরাজয় বলেই মনে কর..
পাকিস্তানে চলছে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ। জাতীয় ও প্রাদেশিক পরিষদ মিলিয়ে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭ হাজারেরও বেশি প্রার্থী। এবারের নির্বাচনে প্রায় ১২ কোটি ৮০ লাখ ভোটার ভোট দিচ্ছেন।তাদের ভোটেই নির্ধারিত হবে, আগামী পাঁচ বছর পরমাণু শক্তিধর এই দেশটির শাসন ক্ষমতায় কারা থাকবেন। তবে বৈশ্বিক নানা মিডি..
মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী জরুরি স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে।বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় গুলশানের বাসা ফিরোজা থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল নেওয়া হবে তাকে।বিএনপির মিডিয়া সেলের সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি ..
পাকিস্তানে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ একটানা চলবে বিকেল ৫টা পর্যন্ত।এদিকে কারাগার থেকেই নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তবে বিশ্বকাপজয়ী সাবেক এই তারকা ক্রিকেটারের স্ত্রী ভোট দিতে..
বিশ্ব ইজতেমায় যাওয়ার পথে রাজধানীর আব্দুল্লাহপুর মাছ বাজারের সামনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় কাশেম (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোহাম্মদ রাজু (৪০) ও মো. মিলন মাঝি (৬০) নামে আরও দুইজন আহত হয়েছেন।বৃহস্পতিবার(৮ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের..
মালদ্বীপ যদি তার নীতি পরিবর্তন না করে, তাহলে শিগগির দক্ষিণ এশিয়ার ক্ষুদ্রতম এই দেশটি বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধ করার ক্ষেত্রে ব্যাপক সংকটে পড়বে বলে সতর্কবার্তা দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। বুধবার এক বিবৃতিতে এ বার্তা দিয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই ঋণদাতা সংস্থা।মালদ্বীপের প্রেসিডেন্ট..
কুড়িগ্রামের ওপর দিয়ে আবারও বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। হঠাৎ করেই তাপমাত্রা কমে যাওয়ায় কষ্টে পড়েছেন খেটে খাওয়া মানুষ। তবে তাপমাত্রা কমে গেলেও উঁকি দিয়েছে সূর্য। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। কুড়িগ্রামের রাজারহাট..
আজ বুধবার থেকে উত্তরার দিয়াবাড়ী-আগারগাঁও রুটে রাত ৮টা পর্যন্ত চলবে মেট্রোরেলের ট্রেন। এতদিন চলত সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত। নতুন সূচিতেও সকাল ৮টায় শুরু হবে ট্রেন চলাচল। এতদিন মঙ্গলবার ট্রেন চলাচল বন্ধ থাকলেও এখন থেকে সাপ্তাহিক ছুটি শুক্রবার। গত ১৯ মে সংবাদ সম্মেলনে মেট্রোরেলের নির্মাণ ও পর..
বাজারে ব্রয়লার মুরগির দাম কমার কোনো খবর নেই। উল্টো বেড়েই চলেছে। সেই সঙ্গে চড়া রয়েছে ফার্মের মুরগির ডিমের দামও। তবে পেঁয়াজ ও আলুর দাম আগের তুলনায় সামান্য কমেছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর কাজীপাড়া, তালতলা, মোহাম্মদপুর কৃষি মার্কেট ও টাউন হল বাজার ঘুরে ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গে..
গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমায় শনিবার (৩ ফেব্রুয়ারি) দ্বিতীয় দিনের আম বয়ান চলছে। আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য নিজের ইমান, আমল ও আখলাককে পরিপূর্ণ শুদ্ধরূপে গড়ে তুলতে বয়ান শুনছেন ইজতেমার শীর্ষ আলেম ও মুরুব্বিরা।আগামীকাল রোববার (৪ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃ..
নাজমুল হোসেন শান্ত যেন বাংলাদেশ দলের আক্ষেপে পরিণত হচ্ছেন আরও একবার। ২০২২ সালে সিলেট স্ট্রাইকার্সের জার্সিতে দুর্দান্ত ছন্দে ছিলেন রাজশাহী থেকে উঠে আসা এই ক্রিকেটার। বছরটা তার কেটেছিল স্বপ্নের মতোই। এরপর ২০২৩ সালের বিশ্বকাপে গিয়েছিলেন সাকিব আল হাসানের ডেপুটি হিসেবে। সেখানেই যেন নিজের ছন্দটা হারিয়ে ফ..
বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য বলছে, আজ ঢাকার বায়ু কেবল সংবেদনশীল মানুষদের জন্য অস্বাস্থ্যকর। ঢাকার বায়ু মানের এই অবস্থা নাগরিকদের অধিকাংশের জন্যই স্বস্তি নিয়ে এসেছে।বৃহস্পতিবার সকালের তথ্য অনুযায়ী, দূষণের শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। আইকিউ এয়ারের সূচকে আজ জাকা..
মৌসুমের মাঝপথে লিওনেল মেসির সৌদি আরব সফরে অনুমোদন ছিল না পিএসজি কোচ ক্রিস্টোফে গালটিয়েরের। নিষেধ সত্ত্বেও মরুর দেশ ভ্রমণে গিয়ে বিপাকে পড়লেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী। দুই সপ্তাহের নিষেধাজ্ঞা ও জরিমানার মতো মেসির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিল ক্লাব কর্তৃপক্ষ। এমনটাই জানিয়েছে আরএমসি স্পোর্টস।সময়টা ভালো যাচ..
আজ আংশিক সূর্যগ্রহণ। বাংলাদেশের আকাশ পরিষ্কার থাকলে এ সূর্যগ্রহণ দেখা যাবে। আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক মোহা. আছাদুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আংশিক সূর্যগ্রহণ শুরু হবে মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুর ২টা ৫৫ মিনিট ৩০ সেকেন্ডে। বিকেল ৫টা ১২ সেকেন্ডে হবে সর্বোচ্চ গ্রহণ। সন্ধ্যা ৭টা ২ মিন..
২০২৩ সাল আর ট্রাভিস হেড। এই দুটো বিষয়কে খুব দ্রুত ভুলে যেতে চাইবেন ভারতের ক্রিকেট ভক্তরা। এই এক ট্রাভিস হেডের কারণেই যে গত ৬ মাসে দুই কপাল পুড়েছে তাদের। চলতি বছর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ট্রাভিস হেডের কাছেই যে হেরে গিয়েছিল ভারত। ইংল্যান্ডের ওভালের পর এবার ভারতের আহমেদাবাদ, ভারতবধের নায়ক সেই হেড..
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইতিহাস বিভাগের চেয়ারম্যান নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মুর্শিদা বিনতে রহমান। মঙ্গলবার ১১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব পালন করবেন। সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এতথ্য জানানো হয়..
নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ আটজনকে খালাস দিয়েছেন আদালত। বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলমের আদালত এ রায় ঘোষণা করেন।এর আগে গত ১৩ ফেব্রুয়ারি আসামিপক্ষের আত্মপক্ষ শুনানি, যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য বুধবার দিন ধার্য করেন। ওইদিন মা..