ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

আজ থেকে মেট্রোরেল চলবে রাত ৮টা পর্যন্ত

#

নিজস্ব প্রতিবেদক

৩১ মে, ২০২৩,  12:48 PM

news image

আজ বুধবার থেকে উত্তরার দিয়াবাড়ী-আগারগাঁও রুটে রাত ৮টা পর্যন্ত চলবে মেট্রোরেলের ট্রেন। এতদিন চলত সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত। নতুন সূচিতেও সকাল ৮টায় শুরু হবে ট্রেন চলাচল। এতদিন মঙ্গলবার ট্রেন চলাচল বন্ধ থাকলেও এখন থেকে সাপ্তাহিক ছুটি শুক্রবার। 

গত ১৯ মে সংবাদ সম্মেলনে মেট্রোরেলের নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা সরকারি কোম্পানি ডিএমটিসিএল জানিয়েছিল ৩১ মে দিনে ১২ ঘণ্টা চলবে ট্রেন। সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত ‘পিক আওয়ারে’ ১০ মিনিট অন্তর চলবে। বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে ১৫ মিনিট পর পর। পরবর্তী তিন ঘণ্টা আবারও ১০ মিনিট অন্তর ট্রেন চলবে। বিকেল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে ১৫ মিনিট বিরতিতে। 

গত ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১ দশমিক ৭৩ কিলোমিটার দীর্ঘ মেট্রোরেলের (এমআরটি-৬) উত্তরা দিয়াবাড়ী থেকে আগারগাঁও অংশে ট্রেন চলাচল উদ্বোধন করেন। শুরুতে দুপুর ১২টা পর্যন্ত চলত। ধাপে ধাপে এই অংশের ৯টি স্টেশন চালু হয়েছে। 

আগামী জুলাইয়ে ভোর থেকে রাত ১২টা পর্যন্ত ট্রেন চালানোর পরিকল্পনার কথা জানিয়েছে ডিএমটিসিএল। একই মাসে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত পরীক্ষামূলক ট্রেন চলবে। ডিসেম্বরের আগেই এই রুটে চলবে ট্রেন। কমলাপুর পর্যন্ত ট্রেন যাবে ২০২৫ সালের জুনে। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির