ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল

#

নিজস্ব প্রতিবেদক

০১ অক্টোবর, ২০২৬,  8:03 PM

news image

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হলেও তিনি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেননি। বিপরীতে বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের প্রসঙ্গ টেনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অবস্থানের বিষয়ে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

বৃহস্পতিবার (১ অক্টোবর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, গাজী নজরুল ইসলাম দলের বিপক্ষে ভোটও দেননি, আবার সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেননি। তাই জামায়াত সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা বললেও তিনি সংসদ সদস্য হিসেবে বহাল রয়েছেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘বিপরীতে তারেক রহমান যে অবস্থান নিয়েছেন, তার কারণে একজন এমপি পদ হারালেন। এটা একটা বিরাট ব্যাপার।

’তিনি বলেন, ‘নতুন যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, রাষ্ট্র পরিচালনার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে সব সময় একটা অভিযোগ থাকে-তারা যেকোনো অপরাধকে আড়াল করার চেষ্টা করেন। অপরাধী নিজ দলের লোক হলে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না কিংবা তাকে একরকম প্রশ্রয় দেওয়ার চেষ্টা করা হয়।

ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের প্রসঙ্গ টেনে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আজকের এই ঘটনা প্রমাণ করল, উনি (তারেক রহমান) কাউকে এ ধরনের কোনো প্রশ্রয় দিতে চান না। তিনি কাজের মাধ্যমে সেটাই প্রমাণ করেছেন।’

তিনি আরও বলেন, ‘আমি মনে করি, একটা শৃঙ্খলা দরকার। রাজনৈতিক শৃঙ্খলা ছাড়া একটি দেশে কোনো শৃঙ্খলা আসবে না। আপনি যত ভালো কাজই করেন না কেন, আপনার কোনো একটি খারাপ কাজের কারণে কিন্তু আপনার ভালো কাজগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে আপনার মোট অর্জন ম্লান হয়ে যেতে পারে।’

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমার ধারণা, তারেক রহমান চান না যে তার এত অর্জনের মধ্যে কেউ কোনো কিছু ম্লান করার সুযোগ পাক। এটা একটা খুব পরিষ্কার বার্তা।’

তিনি বলেন, ‘বাংলাদেশের প্রত্যেক দলের নেতাকর্মী নয়, প্রত্যেক নাগরিকের জন্যই এটা একটা বার্তা—কোনো কারণে রাষ্ট্রের ক্ষতি করলে বা কোনো অপরাধের প্রাথমিক সত্যতা পাওয়া গেলে যে কেউ এ ধরনের বড় সিদ্ধান্তের মুখোমুখি হতে পারেন। এই বার্তাটাই সবচেয়ে বড় বার্তা।’

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির