ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

ইজতেমায় যাওয়ার পথে গাড়ির ধাক্কায় বৃদ্ধ নিহত

#

নিজস্ব প্রতিবেদক

০৮ ফেব্রুয়ারি, ২০২৪,  12:20 PM

news image

বিশ্ব ইজতেমায় যাওয়ার পথে রাজধানীর আব্দুল্লাহপুর মাছ বাজারের সামনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় কাশেম (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোহাম্মদ রাজু (৪০) ও মো. মিলন মাঝি (৬০) নামে আরও দুইজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার(৮ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের তিনজনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক কাশেমকে মৃত ঘোষণা করেন।

নিহত কাশেমের ভাতিজা রিপন বলেন, আমার চাচাসহ আরও দুইজন টঙ্গীর বিশ্ব ইজতেমা উপলক্ষ্যে লক্ষ্মীপুরের রামগতি এলাকা থেকে ঢাকায় আসেন আজ ভোরে। পরের বাস থেকে নেমে হেঁটে আব্দুল্লাহপুর মাছ বাজার দিয়ে যাওয়ার সময় দ্রুতগতি একটি গাড়ির ধাক্কায় আমার চাচাসহ তিনজন আহত হন। পরে তাদের তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে আসলে চিকিৎসক জানান আমার চাচা আর বেঁচে নেই।

তিনি আরও বলেন, আমাদের বাড়ি লক্ষ্মীপুর জেলার রাম গতি থানার ৯ নং চর লক্ষ্মী গ্রামে। তিনজন একই এলাকার বাসিন্দা।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আহত দুইজনের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। চিকিৎসক জানিয়েছেন তারা আশঙ্কামুক্ত আছেন। আমরা সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানিয়েছি।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির