ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

‘বজ্রপাতে মানুষ মারা গেলেও বিএনপির নামে মামলা দিতে বলবে'

#

নিজস্ব প্রতিবেদক

২৪ এপ্রিল, ২০২২,  12:13 PM

news image

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নিউ মার্কেটের সংঘর্ষে দেখা গেছে ছাত্রলীগের চিহ্নিত কিছু নেতাকর্মী এ ঘটনায় জড়িত। অথচ মামলা হয়েছে বিএনপি নেতাদের নামে। এটি একটি অদ্ভুত ব্যাপার। এখন আমার মনে হয়, আগামীতে বজ্রপাত ও বন্যার সময় নৌকাডুবিতে মানুষ মারা গেলেও শেখ হাসিনা বলবে বিএনপি নেতাকর্মীদের নামে মামলা দাও। এটিই আওয়ামী লীগের চরিত্র।

শনিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় ময়মনসিংহ দক্ষিণ জেলা ও মহানগর কৃষক দলের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের একটি কমিউনিটি সেন্টারে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। 

রুহুল কবির রিজভী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্রের বাংলাদেশ, উন্নয়নের বাংলাদেশ, নিরাপত্তার বাংলাদেশ, সার্বভৌমত্বের বাংলাদেশ ও স্বাধীনতার বাংলাদেশকে ফিরিয়ে আনার কথা বলেছেন। জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আমলে বাংলাদেশ থেকে চাল রপ্তানি হতো, সেই বাংলাদেশ ফিরিয়ে আনতে হবে। আমরা সেই লক্ষ্যেই এগুচ্ছি।

ময়মনসিংহ দক্ষিণ জেলা কৃষকদলের সভাপতি এনামুল হক আকন্দের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সালেহ এমরান সালেহ প্রিন্স, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল প্রমুখ। পরে দোয়া ও মোনাজাত করা হয়।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির