ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের মারাত্মক ছোবল: নিয়ন্ত্রণে সরকারের ইঁদুর-বিড়াল খেলা! রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন বাড়লো ফার্নেস অয়েলের দাম, কার্যকর রাত থেকেই ‘এআই’-এর নতুন নাম দিলেন ট্রাম্প তুরস্কে ‘নূহের নৌকা’র খোঁজে পাহাড় খনন, গবেষণায় যা মিলল ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৮ ভোজ্যতেলের দাম বৃদ্ধির বিষয়ে বুঝে-শুনে সিদ্ধান্ত: বাণিজ্যমন্ত্রী বাংলাদেশ-আরব আমিরাত যৌথ বিজনেস কাউন্সিল গঠনে তাগিদ ব্রাজিলের মাঝমাঠের সমাধান হতে পারেন ২১ বছরের তরুণ ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা

ICU-তে শ্রমিক নেতা মোসাদেক হোসেন স্বপন, দোয়া চেয়েছে ফেডারেশন

#

নিজস্ব প্রতিবেদক

২৯ সেপ্টেম্বর, ২০২৬,  4:19 PM

news image

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সম্মানিত সভাপতি ও বর্ষীয়ান শ্রমিক নেতা মোসাদেক হোসেন স্বপন শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে ঢাকা বারডেম হাসপাতালে ভর্তি হয়েছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আজ তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (ICU) স্থানান্তর করা হয়েছে।

গতকাল তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাঁকে আইসিইউতে নেওয়া হয়। তাঁর অসুস্থতার খবরে বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীসহ শ্রমিক সমাজের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

এদিকে, বর্ষীয়ান এই শ্রমিক নেতার আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় সারা দেশের শ্রমিক, নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষীসহ সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছে বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন।

ফেডারেশনের পক্ষ থেকে তাঁর দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহর কাছে বিশেষ দোয়া করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

মহান আল্লাহ বর্ষীয়ান শ্রমিক নেতা মোসাদেক হোসেন স্বপনকে দ্রুত সুস্থতা দান করে আবারও শ্রমিক সমাজের মাঝে ফিরিয়ে দিন। আমিন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির