ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

১০ দিন ছুটির পর বাংলাবান্ধা স্থলবন্দর চালু

#

নিজস্ব প্রতিবেদক

২৯ এপ্রিল, ২০২৩,  12:21 PM

news image

টানা ১০ দিন বন্ধ থাকার পর সচল হয়েছে বাংলাবান্ধা স্থলবন্দর। শনিবার (২৯ এপ্রিল) সকাল থেকে স্থলবন্দরটির আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হয়েছে বলে নিশ্চিত করেছেন বন্দরটির ইনচার্জ আবুল কালাম আজাদ।

তিনি জানান, সাপ্তাহিক ছুটিসহ পবিত্র লাইলাতুল কদর ও ঈদুল ফিতর উপলক্ষ্যে বন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপ, সিঅ্যান্ডএফ এজেন্ট ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে ১০ দিন বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে ইমিগ্রেশনের লোক পারাপার অব্যাহত ছিল। আজ সকাল থেকেই বন্দরে গাড়ি প্রবেশ করছে।

বাংলাবান্ধা আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন জানান, পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষ্যে চারদেশীয় স্থলবন্দর (বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল) আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে সাপ্তাহিক ছুটিসহ ১০ দিন সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। আজ সকাল থেকে চালু হয়েছে।

বাংলাবান্ধা ইমিগ্রেশন অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম জানান, মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষ্যে স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বাংলাবান্ধা ইমিগ্রেশনে যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির