ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

সৈকতে ভেসে উঠল নিখোঁজ স্কুলছাত্রের লাশ

#

নিজস্ব প্রতিবেদক

১১ মার্চ, ২০২২,  12:15 PM

news image

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া স্কুলছাত্র সাঈদ হোসেন বাপ্পির (১৪) মরদেহ উদ্ধার করেছে লাইফ গার্ড কর্মীরা। শুক্রবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে কলাতলী পয়েন্টের কিছু দূর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সাঈদ হোসেন বাপ্পি কক্সবাজারের রামু উপজেলার শামসু আলমের ছেলে। 

কক্সবাজার সৈকতে পর্যটক সেবায় নিয়োজিত বীচকর্মী মাহাবুবুর রহমান জানান, সকালে সাঈদ ও তার আরেক বন্ধু সাগরে গোসল করতে নামে। এর মধ্যে স্রোতের টানে দুইজন ভেসে যায়। তবে একজনকে উদ্ধার করা হলেও সাইদ স্রোতের টানে হারিয়ে যায়। পরে যে স্থানে সে গোসল করছিল তার কিছু দূরে মরদেহ পাওয়া যায়। 

সাঈদের সহপাঠীরা জানায়, তারা এক সাথে গোসল করতে নামে। সাঈদ সাঁতার জানত না। তারা দুটি টিউব ভাড়া করে নেন। টিউবটি ঢেউয়ের ধাক্কায় উল্টে গেলে সেখান থেকে সাঈদ ছিটকে পড়ে। সাঈদের হাত ধরে থাকলেও চোরাবালির কারণে সেখান থেকে সে আরও দূরে চলে যায়। তাকে বাঁচানোর জন্য সাগরের পাড়ে থাকা সবাইকে আকুতি করলেও কেউ এগিয়ে আসেনি। উল্টো সবাই  ভিডিও করছিল।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির