ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

সংযুক্ত শ্রমিক ফেডারেশন থেকে পদত্যাগ করলেন মনিরুজ্জামান মনির

#

নিজস্ব প্রতিবেদক

২৭ সেপ্টেম্বর, ২০২২,  5:55 PM

news image

দেশের অন্যতম ঐতিহ্যবাহী শ্রমিক সংগঠন বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন (রেজি. নং—বি—৪) থেকে পদত্যাগ করেছেন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য এবং লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক মো: মনিরুজ্জামান মনির।

আজ ২৭ সেপ্টেম্বর বিকেলে মনিরুজ্জামান মনির তার পদত্যাগপত্রটি বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মোসাদেক হোসেন স্বপন ও সাধারণ সম্পাদক মোকাদ্দেম হোসেন বরাবরে ডাকযোগে প্রেরণ করেন।

পদত্যাগপত্রে মনিরুজ্জামান মনির জানান, বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সাথে ২০০৩ সাল থেকে সম্পৃক্ত রয়েছি। বর্তমানে সাংবাদিকতা পেশাগত দায়িত্বে ব্যস্ততার কারণে আমার পক্ষে বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনে সাংগঠনিক ভাবে সময় দেয়া সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় আমি বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য এবং লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদকসহ সংগঠনের প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগ করছি।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির