ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী সোনার দাম ভ‌রি‌তে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত হযরত শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল

লালমনিরহাটে নির্মানসামগ্রীর মুল্য বৃদ্ধির কারণে ঠিকাদারদের মানববন্ধন

#

নিজস্ব প্রতিবেদক

২২ মার্চ, ২০২২,  3:12 PM

news image

সাহিদ বাদশা বাবু , লালমনিরহাট 
সম্প্রতি প্রধানমন্ত্রীর দেশব্যাপি উন্নয়ন কর্মকান্ডকে ব্যাহত করতে একটি কুচক্রী মহল সিন্ডিকেট তৈরি করে ষড়যন্ত্রমূলক নির্মাণ সামগ্রীর অস্বভাবিকভাবে মূল্য  বৃদ্ধির করার প্রতিবাদে লালমনিরহাটে সকল শ্রেণির ঠিকাদারগণ মানববন্ধন করেছে।  সেই সাথে নির্মাণসামগ্রীর দাম না কমালে জেলার ঠিকাদারগণ কোন কাজে হাত দিবেন না বলে হুমকী প্রদর্শন করেন।

মঙ্গলবার (২২ মার্চ) বেলা ১২টার দিকে লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে লালমনিরহাট ঠিকাদার সমিতি ও জেলার সর্বস্তরের ঠিকাদারগণ এ মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রীর দেশব্যাপি উন্নয়ন কর্মকান্ডকে ব্যাহত করতে একটি কুচক্রী মহল সিন্ডিকেট তৈরি করে ষড়যন্ত্রমূলক নির্মাণ সামগ্রীর দাম অস্বভাবিকভাবে বৃদ্ধি করেছে। ফলে ইতোমধ্যে অনেক উন্নয়ন কাজ বন্ধ হয়ে গেছে। বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে এসব নির্মাণ সামগ্রীর যে রেট দেয়া হয়েছে বর্তমান বাজার দর ওই রেট থেকে অনেক ঊর্ধ্ব গতিতে রয়েছে।

এছাড়া অস্বাভাবিকভাবে নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধিতে পূর্বের ক্রয়কৃত মালামাল ডেলিভারী না দিয়ে কোম্পানি ঠিকাদারদের টাকা ফেরত দিচ্ছে। এতে দোকানদার ও কোম্পানির এজেন্টদের সাথে ঠিকাদারদের সম্পর্ক খারাপ হচ্ছে।বক্তরা আরো বলেন, ঠিকাদাররা সরকারের উন্নয়ন সহযোগী। এই সেক্টর থেকে ঠিকাদাররা সরকারকে কোটি কোটি টাকা ভ্যাট ও ট্যাক্স প্রদান করে আসছে। নির্মাণ সামগ্রীর মূল্য স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে এসব সিন্ডিকেট ভেঙে দিয়ে দোষিদের দ্রুত আইনের আওতায় আনার জন্য ঠিকাদাররা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন।

ঘণ্টাকাল ব্যাপি এ মানববন্ধনে জেলা ঠিকাদার সমিতির আহবায়ক ও সিনিয়র ঠিকাদার কাজি নজরুল ইসলাম তপনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব রাখেন, সমিতির যুগ্ন আহবায়ক বদিউজ্জামান প্লাবন, মতিয়ার রহমান মতি, সদস্য ঠিকাদার সবুজ, ঠিকাদার সহিদুল ইসলাম, ঠিকাদার রফিকুল ইসলাম রিপন প্রমুখ। 

এসময় মের্সাস সুমন ট্রেডার্স এর স্বত্বাধিকারী সুমন মিয়া, ফাহিম এন্টারপ্রাইজের ফিরোজ মাহমুদ, মের্সাস আব্দুল হাকিমের স্বত্বাধিকারী আব্দুল হাকিম, ঠিকাদার মোঃ কিসমত আলী, ঠিকাদার রাশেদুজ্জামান রোমান, ঠিকাদার রাশেদুল ইসলাম  ঠিকাদার বাবুসহ শতাধিক ঠিকাদার, সহযোগী ঠিকাদারগণ উপস্থিত ছিলেন। 

মানববন্ধন শেষে জেলা প্রশাসক লালমনিরহাটের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির