ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

লালমনিরহাটে চা চাষ বিষয়ক সেমিনার  অনুষ্ঠিত

#

নিজস্ব প্রতিবেদক

১৩ মার্চ, ২০২৩,  1:49 PM

news image

লালমনিরহাটে কৃষকদের চা চাষে উৎসাহ প্রদান, প্রণোদনা বিতরণ ও বর্ণাঢ্য চা র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে জেলা সদরের চিনিপাড়া মহেন্দ্রনগর এলাকায় লালমনিরহাট জেলায় বাস্তবায়নকারী "ইরাডিকেশন অব রুরাল পভার্টি বাই এক্সটেনশন অব স্মল হোল্ডিং টি কালটিভেশন ইন লালমনিরহাট শীর্ষক প্রকল্পের আওতায় চা চাষে উৎসাহ প্রদান,প্রণোদনা বিতরণ অনুষ্ঠিত হয়। দুইজন নির্বাচিত চা চাষী অ্যাডভোকেট সামসুল ইসলামকে চারটি স্প্রে মেশিন ও একটি মাকড়নাশক এবং অ্যাডভোকেট ময়জুল ইসলাম ময়েজকে একটি প্লাকিং মেশিন প্রদান করা হয়।
"তামাককে না বলুন, চা কে হ্যাঁ বলুন" উন্নত জ্ঞান, উন্নত চা এই প্রতিপাদ্যকে সামনে রেখে সদর উপজেলার চিনিপাড়া এলাকা থেকে রংপুর - লালমনিরহাট মহাসড়কে র‍্যালিটি প্রদক্ষিণ করে।র‍্যালী শেষে একই এলাকায় বাংলাদেশ চা বোর্ড অফিসের জন্য অধিগ্রহনকৃত ১ একর জমিতে চা বোর্ডের সাইনবোর্ড টাঙানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ আশরাফুল ইসলাম,এনডিসি পিএসসি।
লালমনিরহাট চা প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ আরিফ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ড শ্রীমঙ্গল প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড.একেএম রফিকুল হক,সদর থানার অফিসার ইনচার্জ এরশাদুল আলম, মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডলসহ স্থানীয় কৃষকগন উপস্থিত ছিলেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির