ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

রোহিঙ্গা ক্যাম্পে যুবককে কুপিয়ে হত্যা

#

নিজস্ব প্রতিবেদক

২২ সেপ্টেম্বর, ২০২২,  12:08 PM

news image

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে মো. এরশাদ নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। নিহত এরশাদ উখিয়ার কুতুপালং এক্সটেনশন ক্যাম্প-৪ এইচ ব্লকের বাসিন্দা। 

বিষয়টি নিশ্চিত করে ১৪-এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার জানান, আজ ভোরে  রোহিঙ্গা দুর্বৃত্তরা এক যুবককে কুপিয়ে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের কারণ খোঁজা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এ বিষয়ে উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, দুই দিনে তিনজনকে কুপিয়ে হত্যা করেছে কিছু রোহিঙ্গা সন্ত্রাসী। তাদের আটকের চেষ্টা চলছে। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির