ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় দুই কোটি ৫৭ লাখ টাকার টোল আদায়

#

নিজস্ব প্রতিবেদক

২৬ মার্চ, ২০২৫,  11:25 AM

news image

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো হচ্ছে মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। ফলে বাড়ছে টোল আদায়ের পরিমাণ।

গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু থেকে দুই কোটি ৫৭  লাখ ১১ হাজার ৫৫০ টাকা টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ। এর বিপরীতে ২৯ হাজার ২৩৩টি যানবাহন পারাপার হয়েছে।

বুধবার (২৬ মার্চ) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এর মধ্যে টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব অংশে ১৫ হাজার ৩৫৪টি যানবাহন পারাপার হয়। এ থেকে টোল আদায় হয় ১ কোটি ২৭ লাখ ৭৯ হাজার ১০০ টাকা এবং সিরাজগঞ্জ সেতু পশ্চিম অংশে ১৩ হাজার ৮৭৯টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ২৯ লাখ ৩২ হাজার ৪৫০ টাকা।

আহসানুল কবীর পাভেল আরও বলেন, মহাসড়কে যানজট নিরসনে যমুনা সেতু পূর্ব ও পশ্চিম উভয় অংশে ৯টি করে ১৮টি টোল বুথ স্থাপনসহ মোটরসাইকেলের জন্য চারটি বুথ স্থাপন করা হয়েছে। ঘরমুখো মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে বলে আশা করছি।

টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান বলেন, মহাসড়কে প্রায় সাড়ে ৭০০ পুলিশ দায়িত্ব পালন করছে। এর মধ্যে মোবাইল টিম, মোটরসাইকেল টিম দায়িত্ব পালন করছে। এ ছাড়া মহাসড়ককে চারটি সেক্টরে ভাগ করা হয়েছে। মহাসড়কে যাতে অতিরিক্ত ভাড়া নিতে না পারে সেদিকে নজরদারি রয়েছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির