ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

মূহুর্তেই আগুনে পুড়ে ছাই হয়ে গেল কাঠ মিস্ত্রি সামছুলের তিলে তিলে গড়া বসত ভিটা

#

নিজস্ব প্রতিবেদক

১২ মার্চ, ২০২২,  4:58 PM

news image

সাহিদ বাদশা বাবু ,লালমনিরহাট
লালমনিরহাটে শামসুল হক নামে এক কাঠমিস্ত্রীর ৪টি ঘরসহ ২০বছরের উপার্জনের মুজুত রাখা ৭ লক্ষাধিক টাকার পাট ও তামাক আধঘন্টায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।শনিবার (১২ শনিবার) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের দমদমা বাজারের পাশে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।স্থানীয়রা  জানান, দুপুরের দিকে হঠাৎ করে পাট মুজুত রাখা ঘরে আগুন লেগে যায় এবং মুহুর্তের মধ্যেই আগুন ৪টি ঘরে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস অফিসে ফোন দিলে আধঘন্টার মধ্যেই ফায়ার সার্ভিসের গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততোক্ষণে কাঠমিস্ত্রী শামসুলের ৪টি ঘর আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। 

তিনি আরও বলেন, কাঠমিস্ত্রী শামসুল হক প্রায় ২০ বছর আগে খুব কষ্ট করে এই জমি টুক কিনে সেখানে বাড়ি করে আছেন কাঠমিস্ত্রীর পাশাপাশি তিনি পাট ও তামাকের স্টক ব্যাবসা করে আসছেন। একটি ঘরে প্রায় ৭/৮ লক্ষ টাকার পাট ও তামাক মুজুত ছিল সেগুলোও পুড়ে ছাই হয়ে গেছে। 

অগ্নিকান্ডে ক্ষতির শিকার কাঠমিস্ত্রী শামসুল হক বলেন, তার ৫ সন্তান। দুই ছেলে ও তিন মেয়ে। দুই ছেলের এক ছেলে শারীরিক প্রতিবন্ধী। জীবনে অনেক কষ্ট করে আজ আমি যখন স্বাবলম্বীর পথে ঠিক সেই সময় আধঘন্টার আগুনে পুড়ে সব শেষ হয়ে গেল। 

লালমনিরহাট সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন বলেন, অগ্নিকাণ্ডের ঘটনাটি তিনি জানার পরপরই ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন। ক্ষতিগ্রস্ত পরিবারকে স্থায়ীভাবে খুব দ্রুত কিছু ক্ষতিপূরন দেয়ার ব্যবস্থা করা হচ্ছে। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির