ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

মানিকগঞ্জে চার লাখ টাকার হেরোইনসহ আটক ২

#

নিজস্ব প্রতিবেদক

২১ জানুয়ারি, ২০২৩,  11:20 AM

news image

চার লাখ টাকার হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।

গতকাল রাতে মানিকগঞ্জ সদর উপজেলার নয়াকান্দি (মান্নাননগর) এলাকা থেকে তাদেরকে আটক করে ডিবির একটি অভিযানিক দল।

আজ শনিবার (২১ জানুয়ারি) সকালে জেলা গোয়েন্দা শাখা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ।

আটকরা হলো-মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম দাশড়া এলাকার মোঃ আরিফ হোসেনের ছেলে তানজির হোসেন অনিক (২৩) এবং একই উপজেলার কুশেরচর এলাকার -মোঃ লাল মিয়ার ছেলে রানা (২১)।

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, জেলার পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম-বার এর দিক নির্দেশনায় জেলায় নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল ডিবির এসআই মোঃ নাজমুল আলম এর নেতৃত্বে ডিবির একটি দল অভিযান চালিয়ে মাদক কারবারি অনিক ও রানাকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৪ লক্ষ টাকা মুল্যের ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির