ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

মমেকে করোনা উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

২৬ জানুয়ারি, ২০২২,  11:48 AM

news image

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে আগের দিনের তুলনার করোনা শনাক্তের সংখ্যা কিছুটা কমলেও বেড়েছে মৃতের সংখ্যা। হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে পাঁচজনের। তারা করোনার উপসর্গ নিয়ে ইউনিটটিতে চিকিৎসাধীন ছিলেন। গত সাড়ে তিন মাসের মধ্যে করোনা ইউনিটে এটিই সর্বোচ্চ মৃত্যু।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন ময়মনসিংহের ত্রিশালের সবেদ আলী (৮০), তারাকান্দার জালাল উদ্দিন (৬৫), টাঙ্গাইল সদরের মন্নাস আলী (৬০), ধানবাড়ি উপজেলার আরিফ (২২) এবং কিশোরগঞ্জের শোভা (১৮)।

এদিকে, হাসপাতালের পিসিআর ল্যাব ও  অ্যান্টিজেন টেস্টে এক দিনে আরও ১৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। বুধবার (২৬ জানুয়ারি) সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ইউনিটটিতে নতুন করে ২১ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে মমেকের করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৭ জনে। এরমধ্যে করোনা পজিটিভ রোগী ৪৪ জন। এছাড়াও বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন আটজন। অন্যদিকে ২৪ ঘণ্টায় ১০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির