ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

ফরিদপুরে এনসিপির সভা এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা

#

নিজস্ব প্রতিবেদক

১৭ জুলাই, ২০২৫,  12:15 PM

news image

ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পথসভা আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। সভা উপলক্ষে প্রস্তুত করা হয়েছে মঞ্চ। নিশ্ছিদ্র নিরাপত্তা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের জনতা ব্যাংকের মোড়ে এই পথসভা অনুষ্ঠিত হবে। ফরিদপুরে আসার পথে জেলার মধুখালীতে একটি পথসভা করবেন বলে জানিয়েছেন ফরিদপুরের এনসিপি নেতারা।

জনতা ব্যাংকের মোড়ে সভাস্থলে এসে দেখা যায়, মঞ্চের কাজ শেষ হয়েছে। এরইমধ্যে বিভিন্ন মিডিয়াকর্মীরা ভিড় করেছেন এবং বেশ কিছু সংখ্যক পুলিশ সদস্যকে মঞ্চের আশপাশসহ ওই এলাকায় দেখা গেছে।

ফরিদপুর এনসিপির সিনিয়র আহ্বায়ক এস এম জাহিদ বলেন, দুপুর সাড়ে ১২টায় শুরু হবে পথসভা। নেতৃবৃন্দ এখনো ফরিদপুরে এসে পৌঁছাননি। তবে ফরিদপুরে আসার পথে মধুখালীতে একটি পথসভা করার কথা রয়েছে।

তিনি আরও বলেন, গোপালগঞ্জের মত হামলা বা কোনো হাঙ্গামার আশঙ্কা করছি না। ফরিদপুরের মানুষ অত্যন্ত সুশৃঙ্খল এবং ভদ্র। সেই বিশ্বাসের জায়গা থেকে অবশ্যই শান্তিপূর্ণভাবে পথসভা সম্পন্ন করা সম্ভব হবে।

ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, নিরাপত্তার ব্যাপারে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। ঘটনাস্থলের আশপাশে মোতায়েন করা হয়েছে চার শতাধিক পুলিশ সদস্য। এছাড়া সেনাবাহিনী এবং র্যাবের সদস্যরা টহল দেবে। আমরা প্রত্যাশা করছি শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে জাতীয় নাগরিক পার্টির পথসভা সম্পূর্ণ হবে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির