ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

পাবনায় মাদরাসা শিক্ষককে কুপিয়ে হত্যা

#

নিজস্ব প্রতিবেদক

২৯ এপ্রিল, ২০২৩,  12:11 PM

news image

পাবনা সদর উপজেলার পুষ্পপাড়া কামিল মাদ্রাসার এক শিক্ষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত মাওলানা সাদেক আলী প্রামাণিক গয়েশপুর ইউনিয়নের রথখোলা গ্রাামের তোরাব আলী প্রামাণিকের ছেলে ও পুষ্পপাড়া কামিল মাদরাসার শিক্ষক ছিলেন গয়েশপুর ইউনিয়ন জামায়াতের সাবেক আমির

স্থানীয়রা জানান, গত বুধবার (২৬ এপ্রিল) সকালে অভিযুক্ত রবিউল ইসলামের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন মাওলানা সাদেক আলী প্রামাণিক। এ সময় রবিউল রামদা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে সাদেককে। এ সময় স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি ঘটলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৮ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭টায় তিনি মারা যান।

পাবনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্ধু বালা বলেন, গত বুধবার বাড়ির সামনে বসে ছিলেন রবিউল। নিহত সাদেক আলী প্রামাণিক তার সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে তাকে কুপিয়ে গুরুতর জখম করে রবিউল। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতাল পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।এ ঘটনার দিনই অভিযুক্ত রবিউলকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পরিক্রমায় রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে কীনা  তা থতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশের এ কর্মকর্তা যোগ করেন। 
একমাত্র অভিযুক্ত রবিউল ইসলাম একই গ্রামের তমিজ উদ্দিন প্রামাণিকের ছেলে। রবিউল সম্পর্কে নিহত সাদেক আলী প্রামাণিকের চাচাতো ভাইয়ের ছেলে।
নিহত সাদেকের স্ত্রী নুরুন্নাহার বেগম রবিউলকে একমাত্র আসামী করে পাবনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বলেও ওসি জানান।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির