ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

নাটোরে টিএমএসএস এর আয়োজনে মিনি ম্যারাথন অনুষ্ঠিত

#

নাটেোর থেকে জাহাঙ্গীর আলম খান

০২ মে, ২০২৩,  3:03 PM

news image

 “মেধা ও মননে সুন্দর আগামী” প্রতিপাদ্যকে সামনে রেখে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহযোগিতায় এবং টিএমএসএস কর্তৃক বাস্তবায়িত কৈশোর কর্মসূচি বগুড়া, নাটোর ও নওগাঁ জেলায় মাঠপর্যায়ে বাস্তবায়িত হচ্ছে। কর্মসূচির আওতায় কিশোর-কিশোরীদের নিয়ে মাঠপর্যায়ে ক্লাব গঠন করা হয়েছে, যেসব ক্লাবের আওতায় প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান এবং সমাজিক সচেতনতামূলক কর্মকান্ডের পাশাপাশি কৈশোরদের দক্ষতা ও নেতৃত্বের গুণাবলী ও বিকাশ বিষয়ক কর্মকান্ড, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, শুদ্ধচারণ, পাঠাগার স্থাপন ও পাঠচক্র, সঞ্চয়ী মনোভাব গড়ে তোলা, শুদ্ধ সাংস্কৃতিক ও ক্রীড়া চর্চা এবং এলাকার অসহায় মানুষদের জন্য বিভিন্ন সেবামূলক কর্মকান্ড বাস্তবায়িত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ০১ মে’২০২৩ (সোমবার) নাটোর জেলার সদর উপজেলায় মহান মে দিবসে “শ্রমজীবী সকল মানুষদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কৈশোর কর্মসূচির আওতায় মিনি ম্যারাথন-২০২৩ প্রতিযোগিতা আয়োজন করা হয় । প্রতিযোগিতায় মোট ১৪৪ টি ক্লাবের ৫০ জন কিশোর-কিশোরী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। দীর্ঘ প্রায় ৫ কিলোমিটার রাস্তা ব্যাপী অনুষ্ঠিত ম্যারাথন এলাকার আপামর জনসাধারণের নিকট ব্যাপক সাড়া জাগায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন মোঃ কামরুজ্জামান খান , যুগ্ম-পরিচালক, (পিসি)এইচইম, টিএমএসএস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহীন মিয়া, ডোমেইন প্রধান , অপরেশন-১১, টিএমএসএস।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আরিফুল বাশার, জোন প্রধান, নাটোর জোন , টিএমএসএস। মোঃ আতিকুর রহমান, এরিয়া ম্যানেজার , নাটোর সদর, মোঃ জাহাঙ্গীর আলম খান, সিনিয়র প্রোগ্রাম অফিসার, কৈশোর কর্মসূচি, টিএমএসএস সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির