ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

নবীনগরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

#

নিজস্ব প্রতিবেদক

০৫ জুন, ২০২৫,  11:38 AM

news image

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী।বৃহস্পতিবার (৫ জুন) সকাল বেলায় নবীনগর-কম্পানীগঞ্জ সড়কের ইব্রাহিমপুর ইউনিয়নের এতিমখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, একটি যাত্রীবাহী অটোরিকশা নবীনগর থেকে যাত্রী নিয়ে কুমিল্লার কোম্পানীগঞ্জ যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান।

নিহতরা হলেন- লাপাং গ্রামের হযরত আলীর ছেলে আবুল কাসেম এবং নারায়ণপুর গ্রামের বিল্লাল মিয়ার ছেলে সোহাগ মিয়া। অপর নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

নবীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) আজাদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল ত্যাগ করে, তবে চালককে শনাক্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির