ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

নবাবগঞ্জে মসজিদের উন্নয়নকল্পে ৫৬ লাখ টাকা প্রদান করলেন এমপি শিবলী সাদিক

#

নিজস্ব প্রতিবেদক

২২ ফেব্রুয়ারি, ২০২৩,  12:11 PM

news image

দিনাজপুর-৬ আসনের নির্বাচনী এলাকা নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া, মাহমুদপুর ও পুটিমারা ইউনিয়নের ৬৯টি মসজিদের উন্নয়নকল্পে ৫৬ লক্ষ টাকা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার ভাদুরিয়া স্কুল এন্ড কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মসজিদ কমিটির সভাপতি ও সম্পাদকের হাতে মসজিদের উন্নয়নের জন্য নগদ এ অর্থ প্রদান করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও নবাবগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি শিবলী সাদিক এমপি। এ সময় সাংসদ শিবলী সাদিক পরবর্তীতে মসজিদের উন্নয়নকল্পে আরও অনুদান দিবেন বলে বিভিন্ন মসজিদ কমিটির নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন।

ভাদুরিয়া ইউনিয়ন আ’লীগের আয়োজনে, এ সময় অন্যান্যদের উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক জিয়াউর রহমান মানিক, সহ-সভাপতি ও ভাদুরিয়া স্কুল এন্ড কলেজ গভনিং বডির সভাপতি আমির হোসেন, দপ্তর সম্পাদক শামসুজ্জামান, ইউপি চেয়ারম্যান আহসানুল কবির শামিম, স্থানীয় আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, মসজিদ কমিটি ও অত্র এলাকার সুধীজনসহ আরও অনেকে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির