ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী সোনার দাম ভ‌রি‌তে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত হযরত শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল

দৌলতদিয়ায় ৫ কিলোমিটার যানজট

#

নিজস্ব প্রতিবেদক

২৪ জুন, ২০২২,  11:13 AM

news image

পদ্মার পানি বৃদ্ধিতে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচলে ধীরগতির কারণে দৌলতদিয়া ঘাটে প্রায় ৫ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা। আটকে থাকা এসব যানবাহনের মধ্যে রয়েছে অর্ধশতাধিক যাত্রীবাহী বাস েএবং পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক। শুক্রবার (২৪ জুন) সকালে দৌলতদিয়া ফেরিঘাটে এ চিত্র দেখা যায়

সরেজমিন দেখা গেছে, পদ্মায় তীব্র স্রোত বইছে। স্রোতের তোড়ে ঘাটে ফেরি ভিড়তে পারছে না। ফেরিতে লোড-আনলোড সময় বেশি লাগছে। এ কারণে ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কে তীব্র যানজট তৈরি হয়েছে। ঘাট এলাকায় যানজট কমাতে ঘাট থেকে সাড়ে ১৩ কিলোমিটার পেছনে গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ীর দিকে কল্যাণপুর বাজার পর্যন্ত আরো দুই কিলোমিটার এলাকায় অপচনশীল পণ্যবাহী ট্রাকগুলোকে আটকে রেখেছে পুলিশ। এসব ট্রাক গতকাল বিকেলের পর থেকে সেখানে আটকে রয়েছে। দীর্ঘ সময় মহাসড়কে আটকে থেকে তাদের ভোগান্তি চরমে পৌঁছেছে। খাবার, পানি ও শৌচাগারের প্রয়োজনে ভোগান্তির শিকার হচ্ছেন পরিবহন শ্রমিক ও চালকরা।

পণ্যবাহী এক ট্রাকচালক জানান, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গোয়ালন্দ মোড়ে এসে আটকে রয়েছি। সকাল হলেও এখন পর্যন্ত ঘাট এলাকায় যেতে পারলাম না। যেখানে আটকে ছিলাম, আশপাশে খাবার হোটেল ও শৌচাগার না থাকায় রাতে ভোগান্তি পোহাতে হয়েছে। আর কতক্ষণ এভাবে আটকে থাকতে হয় কে জানে।

দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের কাছে আটকে থাকা একটি ট্রাকের শ্রমিক জানান, শুনলাম পদ্মার পানি বাড়াতে তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ঘাটে যেসব ফেরি রয়েছে, তার একটারও ফিটনেস নেই। ইঞ্জিনের ক্ষমতাও কমে গেছে। ৩০ থেকে ৪০ বছর আগেকার ফেরি জোড়াতালি দিয়ে চালাচ্ছে। ফলে তীব্র স্রোতের কারণে এসব ফেরি ঠিকমতো চলতে পারছে না। ঘাটে ভিড়তে সময় বেশি লাগছে। আর ভোগান্তি পড়ছি আমরা।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান ঢাকা জানান, পদ্মায় পানি বৃদ্ধির কারণে তীব্র স্রোত সৃষ্টি হওয়ায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ফেরির ধীরগতির কারণে ফেরির সংখ্যাও কমে যাচ্ছে। এতে দৌলতদিয়া ঘাট এলাকায় যানবাহনের সিরিয়াল তৈরি হচ্ছে। তবে দুর্ভোগ কমাতে যাত্রীবাহী যানবাহন ও কাঁচামালের ট্রাকগুলো অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে। বর্তমানে এ নৌপথে ছোট-বড় ১৮টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির