ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

দেশের একমাত্র এভিয়েশন বিশ্ববিদ্যালয়ের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী,প্রধান অতিথি ত্রানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০২ মে, ২০২৬,  5:13 PM

news image

‎দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, “এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে লালমনিরহাট অঞ্চলের শিক্ষা, অর্থনীতি ও যোগাযোগ অবকাঠামোর ব্যাপক উন্নয়ন সাধিত হবে এবং দেশের এভিয়েশন ও অ্যারোস্পেস খাতে নতুন দিগন্তের সূচনা ঘটবে।বাংলাদেশ বিনির্মাণে এবং আকাশ গবেষণায় বৈশ্বিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করবে বিশ্ববিদ্যালয়টি।আজ লালমনিরহাটে অবস্থিত এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী নানা আয়োজনে উদযাপিত হয় প্রতিষ্ঠাবার্ষিকী।

‎সকালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে মন্ত্রী বিশ্ববিদ্যালয়ের আধুনিক ল্যাবরেটরি ও গবেষণাগার পরিদর্শন করেন এবং সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

‎অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এয়ার ভাইস মার্শাল মো. মোস্তাফিজুর রহমান প্রধান অতিথিকে স্বাগত জানান।

‎প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এভিয়েশন ও অ্যারোস্পেস বিষয়ক বিশেষ ম্যাগাজিন “SPACE & BEYOND”-এর মোড়ক উন্মোচন করা হয়। এছাড়া দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

‎অনুষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সামরিক ও বেসামরিক বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির