ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগে শাস্তিমূলক বদলি পাওয়া সচিবের অপসারণ দাবিতে মানববন্ধন

#

নিজস্ব প্রতিবেদক

২০ এপ্রিল, ২০২৫,  12:25 PM

news image

দুর্নীতির অভিযোগে শাস্তিমূলক বদলি পাওয়া জামির্ত্তা ইউনিয়নের সচিব (প্রশাসনিক কর্মকর্তা) মো. মঞ্জুরুল হক ভূঁইয়ার অপসারণ দাবিতে মানববন্ধন করেছে জামির্ত্তা ইউনিয়নবাসী।

রবিবার (২০ এপ্রিল) সকাল ১০টায় মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়ন পরিষদের সামনে ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জামির্ত্তা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সানোয়ার হোসেন, ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. নজর আলী, যুবদলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জি: আবু সায়েম, যুবদলের রিয়াদুল ইসলাম প্রমুখ।

এসময় তারা বলেন, বিগতদিনে সায়েস্তা ইউনিয়নে ব্যাপক দুর্নীতি করেছে। দুর্নীতির দায়ে তাকে সেখান থেকে অপসারণ করা হয়েছে। সেই দুর্নীতিবাজ সচিবকে আমরা জামির্ত্তাবাসী দেখতে চাই না। ঊর্ধতন প্রশাসনের কাছে তাকে অপসারণের জোর দাবি জানান বক্তারা।

মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এলাকার সচেতন নাগরিকসহ সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির