ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নেই যানবাহনের চাপ

#

নিজস্ব প্রতিবেদক

১৫ জুন, ২০২৪,  11:25 AM

news image

পরিবারের সঙ্গে পবিত্র ঈদুল আজহা উদযাপনে বাড়ি ফিরছে মানুষ। ঈদযাত্রার তৃতীয় দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অনেকটা স্বাভাবিক রয়েছে। শনিবার (১৫ জুন) সকালে মহাসড়কের কুমিল্লা অংশে কোথাও গাড়ির চাপ দেখা যায়নি। পুরো অংশই ফাঁকা রয়েছে।

এর আগে গতকাল শুক্রবার (১৪ জুন) দুপুরের পর হঠাৎ গাড়ির চাপ বেড়ে গেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ধীরগতির সৃষ্টি হয়। যা চলে মধ্যরাত পর্যন্ত। পরে গাড়ির চাপ কমে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল আলম, ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম ও ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার এসব তথ্য নিশ্চিত করে বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কোথাও গাড়ির জট কিংবা ধীরগতি নেই। মহাসড়ক একদম ফাঁকা রয়েছে। তবে বেলা বাড়ার সাথে সাথে গাড়ির চাপ বাড়তে পারে।

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার খাইরুল আলম বলেন, গাড়ির চাপ নেই এই মহাসড়কে। মানুষ স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরছেন। মানুষের ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে পুলিশের সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির