ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

ঠাকুরগাঁওয়ে অসহায় ছিন্নমূল মানুষের মাঝে সেহেরি বিতরণ করলেন স্বেচ্ছাসেবকলীগ নেতা এ্যাপোলো

#

নিজস্ব প্রতিবেদক

১৯ এপ্রিল, ২০২২,  12:50 PM

news image

ঠাকুরগাঁওয়ে অসহায় ছিন্নমূল মানুষের মাঝে সেহেরি বিতরণ করলেন স্বেচ্ছাসেবকলীগ নেতা এ্যাপোলো

ঠাকুরগাঁওয়ে অসহায়-ছিন্নমূল মানুষদের মাঝে গভীর রাতে সেহেরী বিতরণ করেছেন ঠাকুরগাঁঁও জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো।

সোমবার রাত সাড়ে ১২ টায় ঠাকুরগাঁও রোড রেল স্টেশনে জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নিজ উদ্যোগে এই সেহেরী বিতরণ করা হয়।

এসময় জেলা স্বেচ্ছাসেবকলীগের,সহ-সভাপতি আরাফাত জামান অপু,সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ.এফ.এম মুজাহিদুর রহমান শুভ,সাধারণ সম্পাদক আব্দুল ওয়াফু তপু সাংগঠনিক সম্পাদক মিঠুন,দপ্তর সম্পাদক আবু হাসনাত মশিউর রহমান রুমন সহ জেলা,উপজেলা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সেহেরী হাতে নিয়ে আনন্দিত হয়ে আম্বিয়া বেগম সহ বেশ কয়েকজন বলেন, হঠাৎ রাতে স্বেচ্ছাসেবকলীগ নেতা এ্যাপোলো আমাদের মাঝে সেহেরীর খাবার নিয়ে এসেছে। আমরা এতে অনেক খুশি। কখনো এর আগে কেউ আসেনি আমাদের সেহেরী দিতে। আজ আমাদের প্রথম তারা এসে আমাদের দিলো সেহেরী।

স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি জননেতা নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ আমরা ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের পাশে ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবকলীগ পূর্বেও ছিলাম আছি ও থাকবো। এছারাও শিশুদের মাঝে আমাদের ইদ পোশাক বিতরণ কার্যক্রম হাতে নেয়া হয়েছে,গরিব ও দুস্থদেও মাঝে সেমাই চিনি ও ঈদ পোশাক বিতরণ কর্যক্রম হাতে রয়েছে ।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির