ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

জুড়ীতে মানবজমিনের রজতজয়ন্তী উদযাপন

#

নিজস্ব প্রতিবেদক

২০ ফেব্রুয়ারি, ২০২৩,  12:16 PM

news image

মৌলভীবাজার জেলার জুড়ীতে দৈনিক মানবজমিনের রজতজয়ন্তী উদযাপন করা হয়েছে। রোববার ( ১৯ ফেব্রুয়ারী) রাতে এ উপলক্ষে জুড়ী মিডিয়া সেন্টারে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। জুড়ী প্রেসক্লাবের সভাপতি ও মানবজমিন সাংবাদিক তানজির আহমেদ রাসেলের  উদ্যোগে কেক কাটা অনুষ্ঠান এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জুড়ী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররাফ হোসেন। 
জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জুড়ী মিডিয়া সেন্টারের পরিচালক সাংবাদিক  সাইফুল ইসলাম সুমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জুড়ী উপজেলা যুবলীগের সহ-সভাপতি সাইরুল আলম, হাসান তারেক, যুগ্ন সাধারণ এ্যাডভোকেট আব্দুল মতিন, যুগ্ন সাধারণ সম্পাদক ও জুড়ী আধুনিক হাসপাতালের পরিচালক মোঃ জুয়েল রানা, জুড়ী ল্যাব এইড ডিজিটাল ডায়াগনিষ্টক সেন্টারের ব্যবস্থাপনা  পরিচালক ডাঃ মোঃ আল-আমিন তালুকদার, দৈনিক প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু, জুড়ী মিডিয়া সেন্টারের পরিচালক ও মাইটিভি জুড়ী প্রতিনিধি মনিরুল ইসলাম, জুড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি হারিছ মোহাম্মদ, ইউপি সদস্য ফয়জুল ইসলাম কালা, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি আব্দুর রহমান, উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান, সাংবাদিক জায়েদুল ইসলাম জায়েদ, জাকির হোসেন, ফাহাদ আহমেদ, যুবলীগ নেতা ফারুক মিয়া, ছাত্রলীগ নেতা আল আমিন প্রমুখ।

এ সময় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য রাখেন মানবজমিন সাংবাদিক তানজির আহমেদ রাসেল ও মানবজমিন পত্রিকার মৌলভীবাজার ষ্টাফ রিপোর্টার  ইমাদ উদ দীন।‌ 

সভায় বক্তারা বলেন, কারো তাবেদারী না করে দীর্ঘ ২৫ বছর যাবত দৈনিক মানবজমিন পত্রিকা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। ‌ভবিষ্যতেও সাদাকে সাদা, আর কালোকে কালো বলার মাধ্যমে মানবজমিন তাদের বস্তুনিষ্ঠতা বজায় রাখবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির