ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রাকচাপায় প্রাইভেটকারের ৪ যাত্রী নিহত

#

নিজস্ব প্রতিবেদক

২১ মার্চ, ২০২২,  11:27 AM

news image

চট্টগ্রামের লোহাগাড়ার আধুনগরে ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আজ সোমবার (২১ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর চারজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।  

তিনি আরো জানান, প্রাইভেটকারটি চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল। নিহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী।  প্রাথমিকভাবে হতাহতদের নাম জানাতে পারেননি তিনি।  

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির