ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

উখিয়ায় ৪ রোহিঙ্গা গুলিবিদ্ধ

#

নিজস্ব প্রতিবেদক

২৩ ডিসেম্বর, ২০২২,  11:52 AM

news image

কক্সবাজারের উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে শিশুসহ ৪ রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাত ৯টার দিকে উখিয়া বালুখালী ৭ নম্বর ক্যাম্প বল খেলার মাঠে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

গুলিবিদ্ধরা হলেন, ৮ নম্বর ক্যাম্পের মোহাম্মদ আলমের পুত্র মো. সালাম (৩২),  আব্দুল খালেকের পুত্র মোহাম্মদ শফি (৬৩), আব্দুস সামাদের পুত্র শরীফ (৫৫), ইমান হোসেনের পুত্র নাসের। তারা সবাই ৮ নম্বর ক্যাম্পের বাসিন্দা। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ৮ আমর্ড পুলিশের (এপিবিয়ন) অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, কিছু বহিরাগত সন্ত্রাসী মুখে কালো কাপড় পড়ে তাদের টার্গেট করে গুলি চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে শিবিরে আইওএম হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সালাম, নাছেরসহ তারা আড্ডা দিচ্ছিলেন। এ সময় মুখোশধারী ১৫-২০ জন হঠাৎ কোমর থেকে অস্ত্র বের করে পর পর কয়েকটি গুলি করে পালিয়ে যায়। 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, চারজন গুলিবিদ্ধের কথা শুনেছি। ক্যাম্প এলাকায় আমাদের কয়েকটি টিম কাজ করছে। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির