ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

আড়াই ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

#

নিজস্ব প্রতিবেদক

০৬ জানুয়ারি, ২০২৩,  10:08 AM

news image

ঘন কুয়াশায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। শুক্রবার (৬ জানুয়ারি) সকাল ৮টার দিকে নদীপথে কুয়াশার ঘনত্ব কমে এলে এই নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় ভোর সাড়ে ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

জানা গেছে, টানা দুই সপ্তাহ ধরে ঘন কুয়াশায় রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। গত ১৫ দিনে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে প্রায় ৮০ ঘণ্টা ফেরি বন্ধ ছিল। ঘন কুয়াশায় প্রতিদিন কয়েক ঘণ্টা করে ফেরি বন্ধ থাকায় ভোগান্তি পোহাতে হয় যাত্রী ও যানবাহন চালকদের।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক আলিম রায়হান বলেন, ঘন কুয়াশায় ভোর সাড়ে ৫টা দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে গেলে আড়াই ঘণ্টা পর সকাল ৮টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে এই নৌপথে ১২টি ফেরি চলাচল করছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শাহ মো.খালেদ নেওয়াজ বলেন, টানা দুই সপ্তাহ ধরে কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। প্রকৃতির ওপর কারও হাত নেই। এ জন্য চলতি মৌসুমে ১৫তম দিনের মতো কুয়াশায় ফেরি বন্ধ রাখতে হয়েছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির