আজকের খবর
রওশন এরশাদকে সরিয়ে গোলাম মোহাম্মদ কাদেরকে (জিএম কাদের) সংসদের বিরোধীদলীয় নেতা করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি (জাপা)। বিরোধীদলীয় নেতার পদে জিএম কাদেরকে মনোনয়ন দিতে স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে চিঠিও দিয়েছে দলটি। বর্তমানে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ দলের কাউন্সিল ডাকার এক দিনের মধ্যেই জাপার সংসদীয়..
ডেসটিনি ২০০০ লিমিটেড পরিচালনায় বোর্ড পুনর্গঠন করে দিয়েছে হাইকোর্ট। হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে পরিচালনা বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক কোম্পানি বেঞ্চ এ আদেশ দেয়।সাবেক জেলা জজ হাসান শাহেদ ফেরদৌস, ব্যারিস..
প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহ বাড়াতে সরকারের পক্ষ থেকে দেয়া বিভিন্ন ছাড় ও সুবিধার সুফল মিলছে। চলতি অর্থবছরের প্রথম দুই মাসেই ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। সদ্য সমাপ্ত আগস্ট মাসে ২০৩ কোটি ৭৮ লাখ (২ দশমিক ০৩ বিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। দেশি মুদ্রায় (প্রতি ডল..
একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশন শেষ হয়েছে। বৃহস্পতিবার রাতে অধিবেশন সমাপনী সম্পর্কিত রাষ্ট্রপতির আদেশ পড়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনের ইতি টানেন।এর আগে অধিবেশনে সমাপনী ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের।পাঁচ কার্যদিবসের এই অধিবেশন গত ২৮ আগস্ট শুরু হয়। শুরুর ..
উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে, নদীর পানি বাড়ায় চর ও নিম্নাঞ্চলের প্রায় তিন হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। শুক্রবার (২ সেপ্টেম্বর) ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফা উদ দৌলা বিষয়টি নিশ্চিত করেছেন। আসফ..
অস্বাভাবিকভাবে দাম বেড়েছিল কাঁচামরিচের। কেজিপ্রতি দাম উঠেছিল ৩০০ টাকা। যেভাবে দাম বেড়েছে সেভাবেই আবার কমেছে। রাজধানীর বাজারগুলোতে দেখা গেছে, সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচের দাম নেমেছে অর্ধেকের নিচে। এতে বিভিন্ন বাজারে এক কেজি কাঁচামরিচ ৪০ টাকায় বিক্রি হচ্ছে। মরিচের দাম কমলেও অপরিবর্তিত রয়েছে সবজির দ..
টানা তিন মাস নিষেধাজ্ঞার পর বনজীবী ও পর্যটকদের জন্য খুলে দেয়া হলো সুন্দরবনের দুয়ার। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) উন্মুক্ত করা হয় সুন্দরবন। সকাল থেকে পর্যটক ও জেলেদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ।সুন্দরবনে প্রবেশে দীর্ঘ তিন মাসের নিষেধাজ্ঞা থাকায় বনের ওপর নির্ভরশীল জেলে-মৎস্যজীবীর..
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে চার দিনের সফরে আগামী ৫ সেপ্টেম্বর নয়াদিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে বন্ধুপ্রতিম দেশটির সঙ্গে বেশ কয়েকটি চুক্তি এবং এমওইউ স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এক প্রেস বিজ্ঞপ্তিতে ..
ভোলা সরকারি কলেজে ত্রুটিপূর্ণ চারতলা ভবন নির্মাণে অনিয়মের ঘটনায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) চট্টগ্রাম সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদারের কোন সংশ্লিষ্টতার প্রমাণ মেলেনি। ভোলা অঞ্চলের সাবেক এ নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে আনীত অভিযোগের প্রমাণ পায়নি শিক্ষা মন্ত্রণালয় গঠিত তদন্ত ..
ভবন নির্মাণ অনিয়মে প্রকৌশলী দেলোয়ার হোসেনের সংশ্লিষ্টতা নেই • অভিযোগের প্রমাণ মেলেনি শিক্ষা মন্ত্রণালয়ের তদন্তে• প্রধান প্রকৌশলীর পদ, ঢাকায় থাকা নিয়ে বিরোধ• এক্সটেনশন নিয়ে অসন্তোষ, হয়রানির অভিযোগ• এক্সটেনশন বন্ধের দাবিভোলা সরকারি কলেজে ত্রুটিপূর্ণ চারতলা ভবন নির্মাণে অনিয়মের ঘটনায় শিক্ষা ..
ইরানে তিনটি প্রদেশে সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। তবে ইরানে এই হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব ও মালয়েশিয়া।সৌদি আরব জানিয়েছে, এটি একটি দেশের সার্বভৌমত্ব, আন্তর্জাতিক আইন ও রীতির লঙ্ঘন।সৌদির পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই অঞ্চলে ধারাবাহিক উত্তেজনার বিরোধীতা করে সৌদি আরব..
উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপের কারণে সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।সোমবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ এর দেওয়া ..
দেশের ব্যাংকিং খাত থেকে ১৭ বিলিয়ন ডলার লুট করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোসর ধনকুবেররা। তাদের এসব কাজে একটি গোয়েন্দা সংস্থা সহযোগিতা করেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। ফিন্যান্সিয়াল টাইমসের এ সংক্রান্ত প্রতিবেদনের প্রসঙ্গ মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে উ..
গোপালগঞ্জের মুকসুদপরে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। নিহত সবাই মাইক্রোবাসের যাত্রী। বুধবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ছাগলছিরা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। নিহতদের মধ্যে তিনজন নারী ও দুইজন পুরুষ। এর মধ্যে একজন মাইক্র..
জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদে (ইউএনজিএ) যোগদান শেষে নিউইয়র্ক থেকে ঢাকায় ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ৯টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগ..
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম কেনার শেষ দিন আজ। এজন্য সকাল থেকে কেন্দ্রীয় ছাত্রসংসদের মনোনয়ন ফরম বিতরণস্থল ও হল অফিস সমূহে উৎসবের আমেজ বিরাজ করছে।সোমবার (১৮ আগস্ট) সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের স্যার নবাব নওবাব আলী চৌধুরী সিনেট ভবন ও বিভিন্..
সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা নিয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করলো রাশিয়া। শুক্রবার (২৭ ডিসেম্বর) শটির অস্ত্র নিয়ন্ত্রণ তত্ত্বাবধানকারী ও রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ এ বিষয়ে আগত নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধিনস্ত প্রশাসনকে সতর্ক করে বলেন, মস্কোও পারমাণবিক পরীক্ষার..
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় সাজার বিরুদ্ধে করা আপিলে খালাস পেয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।সোমবার (১০ ফেব্রুয়ারি) ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ তারিক এজাজের আদালত এ রায় দেন। এদিন সাংবাদিক মাহমুদুর রহমান আদালতে উপস্থিত হন। ..
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে রাতের আঁধারে নজিম উদ্দিন নামে এক কৃষকের পাঁচ বিঘা জমির পাট গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর উপজেলার আড়ুয়াকান্দি গ্রামের খালের ধার মাঠে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক একই গ্রামের জোয়াদ আলীর ছেলে। কৃষক নজিম উদ্দিন জানান, তিনি এবার ১২ বিঘা জমিতে পাটের চাষ করেছেন। এর মধ্..
পবিত্র আশুরা উপলক্ষ্যে ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে রাজধানীতে তাজিয়া মিছিল শুরুর প্রস্তুতি নিচ্ছে শিয়া সম্প্রদায়। সকাল ১০টায় পুরান ঢাকার হোসেনি দালান থেকে মিছিল শুরু হওয়ার কথা রয়েছে। মিছিলটি আজীমপুর, নীলক্ষেত, নিউ মার্কেট, সাইন্সল্যাব ও ধানমন্ডি গিয়ে শেষ হবে।বুধবার (১৭ জুলাই) সকাল ১০টা..