ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

রাজধানীতে তাজিয়া মিছিলের প্রস্তুতি শুরু

#

নিজস্ব প্রতিবেদক

১৭ জুলাই, ২০২৪,  10:19 AM

news image

পবিত্র আশুরা উপলক্ষ্যে ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে রাজধানীতে তাজিয়া মিছিল শুরুর প্রস্তুতি নিচ্ছে শিয়া সম্প্রদায়। সকাল ১০টায় পুরান ঢাকার হোসেনি দালান থেকে মিছিল শুরু হওয়ার কথা রয়েছে। মিছিলটি আজীমপুর, নীলক্ষেত, নিউ মার্কেট, সাইন্সল্যাব ও ধানমন্ডি গিয়ে শেষ হবে।

বুধবার (১৭ জুলাই) সকাল ১০টায় বের হওয়ার জন্য মিছিলে শিয়া সম্প্রদায়ের হাজারো মানুষ অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। 

এদিকে মিছিলটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পুলিশ কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, পুরান ঢাকার লালবাগের হোসেনি দালান ইমামবাড়া, বড় কাটারা ইমামবাড়া ও এর আশপাশের শিয়া সম্প্রদায়কেন্দ্রিক বিভিন্ন অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী তাজিয়া (শোক) মিছিল ঘিরে কঠোর নিরাপত্তা দেওয়া হচ্ছে।

এর আগে ভোর থেকেই পুরান ঢাকার হোসেনি দালানে জড়ো হন হাজারো মানুষ। সেই মিছিলে বিভিন্ন বয়সের নারী পুরুষ সবাই অংশ নিলেও আধিক্য রয়েছে তরুণদের।

শোকের মিছিলে আংশগ্রহণের জন্য পরনে কালো পোশাক, মাথায় কালো ফেট্টি, কারও হাতে আবার ঝালর দেওয়া লাল, কালো, সোনালি রংঙের ঝাণ্ডা দেখা গেছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির