আজকের খবর
ভারতে ইলেকট্রিক স্কুটারের একটি শোরুমে আগুন লেগে আট জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। সোমবার (১২ সেপ্টেম্বর) গভীর রাতে দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলঙ্গানার রাজধানী হায়দরাবাদের সেকেন্দ্রাবাদে এই ঘটনা ঘটে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটি..
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে নেত্রকোনার খলিলুর রহমানের (পলাতক) মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল শুনানি শেষে মামলাটি রায় ঘোষণা করেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর ..
ডলারের দরের ঊর্ধ্বগতি ঠেকানোই যাচ্ছে না। আন্তঃব্যাংক লেনদেনে আবারও মার্কিন ডলারের বিপরীতে টাকার মান কমেছে। সোমবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক মার্কিন ডলারের দাম আরও এক টাকা বাড়িয়েছে। এখন থেকে বাংলাদেশ ব্যাংকে প্রতি ডলারের বিনিময়মূল্য হবে ৯৬ টাকা। রোববারও (১১ সেপ্টেম্বর) এ দাম ছিল ৯৫ টাকা। ..
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে মোংলা সংলগ্ন সাগর ও সুন্দরবন উপকূলীয় এলাকায় মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ভোর থেকে আবারো বৃষ্টিপাত শুরু হয়েছে। রাত থেকে থেমে থেমে হালকা মাঝারি বৃষ্টিপাত হলেও ভোর থেকে এসব এলাকায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। পাশাপাশি মোংলা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে ..
বিশ্বব্যাংক বলেছে, স্বাধীনতাপরবর্তী বাংলাদেশ ঘূর্ণিঝড়ে প্রাণহানি শতগুণ কমিয়েছে, যা অন্যান্য জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশের জন্য অনুপ্রেরণার। তবে দ্রত বর্ধনশীল জনসংখ্যা, পরিবেশগত অবনতি এবং ক্রমবর্ধমান জলবায়ু ঝুঁকি উপকূলীয় অঞ্চলের বিদ্যমান প্রাকৃতিক ও অবকাঠামো ব্যবস্থার ওপর চাপ সৃষ্টি করছে, যেখানে প্রায় চার ..
চাল রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞায় এশিয়ায় প্রধান এই খাদ্যশস্যের বাণিজ্যিক অচলাবস্থা তৈরি হয়েছে। ক্রেতারা এ অঞ্চলের বিকল্প উৎস ভিয়েতনাম, থাইল্যান্ড এবং মিয়ানমারের চাল নিতে চেয়েও পাচ্ছেন না। ভারতের নিষেধাজ্ঞার কারণে দাম বৃদ্ধি পাওয়ায় এই তিন দেশের বিক্রেতারাও চাল বিক্রি বন্ধ করে দিয়েছে। ভারতের শিল্প কর..
রপ্তানির কারণে দেশের বাজারে দাম বাড়ার অভিযোগ এনে ভারতে ইলিশ রপ্তানি বন্ধে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। রোববার (১১ সেপ্টেম্বর) সুপ্রিমকোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান বাণিজ্য, মৎস্য ও প্রাণী সম্পদ, পররাষ্ট্র, পর্যটন মন্ত্রণালয়ের সচিব, রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, আমদানি ও রপ্তানি প..
দেশের বাজারে আবারো সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভালো মানের সোনার দাম ভরিতে এক হাজার ২৮৩ টাকা বাড়ানো হয়েছে। ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়াচ্ছে ৮৪ হাজার ৫৬৪ টাকায়, যা ছিল ৮৩ হাজার ২৮১ টাকা।গতকাল শনিবার (১০ সেপ্টেম্বর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য..
আজ ১১ সেপ্টেম্বর, যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার টুইন টাওয়ারে হামলার (নাইন-ইলেভেন হামলা) ২১ বছরপূর্তি। ২০০১ সালের এই দিনে যুক্তরাষ্ট্রে চারটি যাত্রীবাহী প্লেন ছিনতাই করে সেগুলো দিয়ে আঘাত হানা হয় নিউইয়র্কের দু’টি আকাশচুম্বী ভবনসহ মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনে। এসব হামলার ঘটনায় নিহত হয়..
সামাজিক বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য ১১ জন ব্যক্তির হাতে ‘শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ তুলে দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। রোববার (১১ সেপ্টেম্বর) সকালে রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল তাদের হাতে..
সরকারি চাকরিজীবীদের পরিবারের সদস্যদের স্বয়ংক্রিয়ভাবে চাকরি পাওয়ার ব্যবস্থা বাতিল করেছে পাকিস্তান সরকার। মূলত চাকরিরত অবস্থায় মারা যাওয়া কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের সদস্যদের কোনও ধরনের পরীক্ষা বা প্রতিযোগিতা ছাড়াই চাকরি পাওয়ার যে বিধান দেশটিতে এতোদিন ছিল সেটা বাতিল করা হয়েছে।শনিবার (৮ ফেব্রুয়ার..
তীব্র তাপপ্রবাহে পুড়ছে রাজশাহী ও চুয়াডাঙ্গা জেলা। সেই সঙ্গে ঢাকাসহ দেশের ৬ বিভাগ ও ৪ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১০ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের দেওয়া পূর্বাভা..
ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যে ইসরায়েলকে সামরিক সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এরইমধ্যে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমান মোতায়েনের ঘোষণা দিয়েছে দেশটি। শনিবার মার্কিন এয়ার ফোর্সেস সেন্ট্রাল মধ্যপ্রাচ্য অঞ্চলে এফ-১৫ই যুদ্ধবিমান এবং এ-১০ গ্রাউন্ড অ্যাটাক জেট মোতায়েনের..
ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠান ভাগনার গ্রুপ আর যুদ্ধ করবে না বলে জানিয়েছেন রাশিয়ার জ্যেষ্ঠ আইনপ্রণেতা আন্দ্রেই কারতাপোলভ। তিনি আরও জানিয়েছেন, এই বাহিনীর জন্য আর অর্থ দেবে না রাশিয়া।আন্দ্রেই বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত মেনে সবাই তা বাস্তবায়নের পদক্ষেপ নিচ্ছে। তবে প্রিগোশিন এতে সম্..
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোয়া ৩ কোটি টাকার সোনাসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।দুবাই থেকে আসা এমিরেটস এয়ায়লাইন্সের ওই যাত্রীর কাছ থেকে ৩ কেজি ৪৯৮ গ্রাম ওজনের স্বর্ণের বার ও কয়েন জব্দ করে শুল্ক গোয়েন্দার একটি টিম।শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টায় ওই অভিযান প..
৬ দাবিতে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা অবস্থান নিয়েছেন।সংশ্লিষ্টরা জানান, চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল এবং কারাবন্দিদের মুক্তিসহ ৬ দফা দাবিতে..
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আশুলিয়ায় ছয়জনকে হত্যার পর লাশ পোড়ানোর মামলায় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।বুধবার (২ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে, গত ..
রাজধানীতে অটোরিকশা বন্ধের প্রতিবাদে দ্বিতীয় দিনে ফের রাস্তায় নেমে অবরোধ করেছেন চালকরা। আজ (সোমবার) সকাল পৌনে ১০টার দিকে রামপুরা, বাড্ডা, শাহজাদপুরের মূল সড়ক অবরোধ করেছেন চালকরা। এতে যানচলাচল স্থবির হয়ে পড়েছে। দেখা দিয়েছে তীব্র যানজট।সোমবার (১৯ মে) সকাল পৌনে ১০টা থেকে অটোরিকশা চালকরা রামপু..
এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের সময়সীমা ঘনিয়ে আসছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১০ জুলাই ফল প্রকাশ হতে পারে বলে শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট একাধিক সূত্রে ইঙ্গিত মিলেছে। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে দিন নির্ধারিত হয়নি, তবে শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড সূত্র বলছে— ওই তারিখে ফল প্রকাশের জোর..
কুমিল্লার চৌদ্দগ্রামে শক্তিমত্তা প্রদর্শন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামীলীগের দু'গ্রুপে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয়পক্ষের নেতাকর্মীদেরকে প্রকাশ্যে পাইপগান, পিস্তলসহ দেশীয় অস্ত্রশস্ত্রের মহড়া দিতে দেখা যায়। বিক্ষুব্ধ নেতাকর্মীরা টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে রাখে। মঙ্গলবার..