ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী সোনার দাম ভ‌রি‌তে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত হযরত শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল

সোনার দামে রেকর্ড

#

নিজস্ব প্রতিবেদক

১১ সেপ্টেম্বর, ২০২২,  12:21 PM

news image

দেশের বাজারে আবারো সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভালো মানের সোনার দাম ভরিতে এক হাজার ২৮৩ টাকা বাড়ানো হয়েছে। ফ‌লে ২২ ক্যারেটের প্রতি ভ‌রি সোনার দাম দাঁড়াচ্ছে ৮৪ হাজার ৫৬৪ টাকায়, যা ছিল ৮৩ হাজার ২৮১ টাকা।

গতকাল শনিবার (১০ সেপ্টেম্বর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হ‌য়ে‌ছে। রোববার (১১ সেপ্টেম্বর) থেকে সারাদেশে নতুন দাম অনুযায়ী সোনা কেনাবেচা করা হবে।

নতুন দাম অনুযায়ী, ১১ সেপ্টেম্বর থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ২৮৩ টাকা বাড়িয়ে ৮৪ হাজার ৫৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে, দেশের বাজারে ভালো মানের প্রতি ভরি সোনার সর্বোচ্চ দাম ৮৪ হাজার ৩৩১ টাকা হয়েছিল। সে হিসাবে অতীতের সব রেকর্ড ভেঙে রোববার থেকে সর্বোচ্চ দামে সোনা বেচাকেনা হবে। 

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ২২৫ টাকা বাড়িয়ে ৮০ হাজার ৭১৫ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের দাম বেড়েছে ১ হাজার ৫০ টাকা, এখন বিক্রি হবে ৬৯ হাজার ১৬৮ টাকায়। সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৭ টাকা বাড়িয়ে বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৫৭ হাজার ৩৮৭ টাকা।

তবে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা অপরিবর্তিত আছে। 

শনিবার পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হয়েছে ৮৩ হাজার ২৮১ টাকা, ২১ ক্যারেটের ৭৯ হাজার ৪৯০ টাকা, ১৮ ক্যারেট ৬৮ হাজার ১১৮ টাকায়। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বিক্রি হয়েছে ৫৬ হাজার ২২০ টাকায়।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির