আজকের খবর
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন আজ (১৮ অক্টোবর)। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পানন..
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৪৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (১৭ অক্টোবর) সকাল ৬টা থেকে মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় বিক্রি ও সেবনের অপরাধে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমি..
বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক গোষ্ঠী গ্রুপ অব টোয়েন্টি বা জি-২০ সম্মেলন আগামী মাসে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হবে। অন্য অনেক বিশ্বনেতাদের সঙ্গে সম্মেলনে অংশ নেবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়া থাকবেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানও। তবে একইসময়ে একই সম্মেলনে উপস্থি..
৫৭ জেলা পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে দুপুর ২টা পর্যন্ত। ভোট হচ্ছে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে)। এ নির্বাচনে কারচুপি বন্ধে সার্বিক ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।সংশ্লিষ্টরা জানিয়েছেন, ভোট চলাকালে গাইবান্ধার উপ-নির..
ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদ্দৌলাহ তিন দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন। সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা ২৫ মিনিটে তাকে বহনকারী বিশেষ বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। বিমানবন্দরে ব্রুনাইয়ের সুলতানকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।এর আগে, গত ..
ঘাসের ডগায় ও ধানের শীষে জমতে শুরু করেছে মুক্ত বিন্দুর মতো শিশির। বাতাসে ঠাণ্ডাভাব অনুভূত হচ্ছে। শেষ বিকেল আর ভোরের প্রকৃতি কুয়াশার আবছা চাদরে ঢেকে যেতে শুরু করেছে। আজ পহেলা কার্তিক। আবহমান বাংলায় ষড় ঋতুর পরিক্রমায় প্রকৃতিতে এসেছে হেমন্ত।শরতের পর কার্তিক-অগ্রহায়ণ মিলে হেমন্ত কাল। নতুন ঋতুর আগমনে রূপ ..
চলতি মাসের (অক্টোবর) প্রথম ১৩ দিনে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ৭৭ কোটি মার্কিন ডলার। প্রতি ডলার ১০৬ টাকা দরে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৮ হাজার ১৬২ কোটি টাকা। সোমবার (১৭ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যানে এ চিত্র পাওয়া গেছে।জানা গেছে, প্রাবসীদের পাঠানো রেমিট্যান্সের মধ্যে ৫৯ কোট..
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের গৃহীত কৃষিবান্ধব নীতি ও কার্যক্রমে দানাদার খাদ্য, মাছ, মাংস ও ডিম উৎপাদনে বাংলাদেশ আজ স্বয়ংসম্পূর্ণ এবং দুগ্ধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার দ্বারপ্রান্তে। ‘বিশ্ব খাদ্য দিবস-২০২২’ উপলক্ষে এক বাণীতে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, ধান, পাট, আম, পেয়ারা আলু প্রভৃত..
গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ফের পিছিয়েছে। আদালত আগামী ২৯ জানুয়ারি নতুন এ দিন ধার্য করা হয়েছে।রবিবার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার ৩ নম্বর বিশেষ আদালতের বিচারক আলী হোসেনের আদালতে মামলাটির অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ..
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, খাদ্য নিরাপত্তার ঝুঁকি মোকাবেলায় কৃষি উৎপাদন বৃদ্ধির কোনো বিকল্প নেই। তিনি ‘বিশ্ব খাদ্য দিবস’ উপলক্ষ্যে দেয়া এক বাণীতে এ কথা বলেন। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও রোববার (১৬ অক্টোবর) ‘বিশ্ব খাদ্য দিবস ২০২২’ পালিত হচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন..
এইচএসসি পরীক্ষা চলাকালীন কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা না মানায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার একটি কোচিং সেন্টারের পরিচালক ও শিক্ষককে ৬০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৬ আগস্ট) দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফাতেহা তুজ জোহরা এ রায় দেন।দণ্ডপ্রা..
বায়ুদূষণের শীর্ষে রয়েছে আজ ভারতের দিল্লি। তবে দূষণমাত্রার দিক থেকে রাজধানী ঢাকার অবস্থান ১১তম। শনিবার (৪ মে) সকাল ৮টা ২৫ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।তালিকার শীর্ষে অবস্থান করা দিল্লির বায়ুর মানের স্কোর হচ্ছে ৩৭৬ অর্থাৎ সেখানকা..
চলতি ২০২৪ সালের জানুয়ারি থেকে আগস্ট— এই আট মাসে ১৫ জন নারীসহ ৪ শতাধিক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে ইরানে। সদ্য শেষ হওয়া আগস্ট মাসেই অন্তত ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের ১১ জন বিশেষজ্ঞের একটি প্যানেল সোমবার এক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য। বিবৃতি..
স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি ও তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানাকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট ইকে-৫৮২ আজ সকাল ৭টা ৫৫ মিনিটে ঢাকায় অবতরণ করে। বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, কূটনৈতিক কোরের ডিন, সং..
টানা তৃতীয়বারের মতো তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রান-অফ নির্বাচনে কেমাল কিলিচদারোগলুকে পরাজিত করে আরও পাঁচ বছর তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নিশ্চিত করেন জনপ্রিয় এই নেতা।আর এরপরই বিশ্ব নেতাদের অভিনন্দন ও শুভেচ্ছা বার্তায় ভাসছেন এরদোয়ান। ২০..
গাজীপুরের কোনাবাড়ী এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনে পুলিশের গুলিতে আহত গার্মেন্টস শ্রমিক মো. জামাল উদ্দিন (৪০) মারা গেছেন। তিনি ইসলাম গার্মেন্টসের শ্রমিক ছিলেন।শনিবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১টা দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ..
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল দ্রুত ঘোষণা ও গেজেট প্রকাশের দাবিতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি গুরুত্বপূর্ণ স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়, তেজগাঁও, ঢাকায় জমা দেওয়া এই স্মারকলিপ..
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার একটি আবাসিক মাদরাসার দুই শিশু শিক্ষার্থীর মধ্যরাতে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। শনিবার (১৬ আগস্ট) ভোর রাত সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।মৃত শিশুরা হলেন, গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের লেবুডাঙ্গা গ্রামের তরিকুল ইসলামের মেয়ে তানিয়..
নীলফামারীতে স্ত্রী ও দুই সন্তানকে শ্বাসরোধ করে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন আশিকুল মোল্লা বাবু নামের এক ব্যবসায়ী। শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার দাড়োয়ানী বন্দরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- আশিকুল মোল্লা বাবুর স্ত্রী তহুরা বেগম (৩০), তার বড় মেয়ে তানিয়া আক্তার (১১) ও ছোট মেয়ে জ..
যুক্তরাষ্ট্রে জন্মদিনের পার্টিতে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। সন্দেহভাজন হামলাকারী আত্মহত্যা করেছেন এবং পরে একটি গাড়ি থেকে তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।রোববার (৭ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।প্রতিবেদনে বলা হয়েছে, ..