ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

গত ৮ মাসে ৪ শতাধিক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান

#

আন্তর্জাতিক ডেস্ক

০৩ সেপ্টেম্বর, ২০২৪,  12:39 PM

news image

চলতি ২০২৪ সালের জানুয়ারি থেকে আগস্ট— এই আট মাসে ১৫ জন নারীসহ ৪ শতাধিক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে ইরানে। সদ্য শেষ হওয়া আগস্ট মাসেই অন্তত ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের ১১ জন বিশেষজ্ঞের একটি প্যানেল সোমবার এক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য। বিবৃতিতে বলা হয়েছে, অনেক ক্ষেত্রেই অস্বচ্ছ এবং ত্রুটিপূর্ণ বিচারপদ্ধতি অবলম্বন করা হয়েছে এবং লঘুপাপে গুরুদণ্ড দেওয়া হয়েছে।

‘যেমন, গত আট মাসে যাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, তাদের অনেকেই ছিল মাদক সংক্রান্ত অপরাধের আসামি। তাদের বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড মানা হয়নি। এমনকি এ সংক্রান্ত মিথ্যা মামলায় ফেঁসে যাওয়া নিরপরাধ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে— এমন বেশ কয়েকটি নজির আমরা পেয়েছি। অনেককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে শাসকগোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলনের দায়ে,’ বলা হয়েছে বিবৃতিতে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, ২০২১ সালের পর থেকে ইরানে মৃত্যুদণ্ড কার্যকরের হার বাড়ছে। গত বছরও ৪ শতাধিক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে, মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্রে বিশ্বে বর্তমানে শীর্ষে রয়েছে দুই দেশ— ইরান এবং চীন।

সূত্র : এএফপি

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির