আজকের খবর
চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় সাড়ে ১২শ মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে প্রায় সাড়ে চার লাখে।এদিকে গত ২৪ ঘণ্টায় ব..
টানা প্রায় সাড়ে ১০ মাস ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। দীর্ঘ এই সময়ে ইউক্রেন কোনও যুদ্ধবিরতি দেখেনি, এমনকি বড়দিনের উৎসবের সময়েও না। এই পরিস্থিতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেশ আকস্মিক ভাবেই ইউক্রেনে ৩৬ ঘণ্টার যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন।তবে এই যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছে ইউক্র..
দশমবারের মতো আওয়ামী লীগের সভানেত্রী নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো দুই দিনের ব্যক্তিগত সফরে আজ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে তিনি বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচিতে অংশ নেবেন। এছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় নবনির্বাচিত জাতীয় পরিষদ, কার্যনির্ব..
গত ১৩ নভেম্বর ২০২২ বাংলাদেশ রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার (এএসএম) পদের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করা হয়। পরীক্ষা শেষে নিয়োগ পান ৫৮৭ জন, তার মধ্যে ৩৬২ জন যোগ দিয়েছেন, ২২৫ জন যোগ দেননি। তারা কখনোই যোগ দেবেন কিনা, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। অন্যদিকে জনবলের অভাবে রেলওয়ে যাত্রীসেবা ব..
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চালু হলো বিকল্প লেনদেন ব্যবস্থা বা অলটারনেটিভ ট্রেডিং বোর্ড (এটিবি)।বুধবার (৪ জানুয়ারি) সকালে নিকুঞ্জে ডিএসইর ভবনে এটিবির লেনদেনের উদ্বোধন করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।প্রথম দিনে প..
হাইড্রোজেন চালিত ট্রেন পরিসেবা চালু করেছে বিশ্বের বৃহত্তম জনসংখ্যার চীন। দেশটির ‘সিআরআরসি করপোরেশন লিমিটেড’ সম্প্রতি ‘হাইড্রোজেন আরবান ট্রেন’ চালু করেছে, যা এশিয়ার প্রথম এবং বিশ্বের দ্বিতীয়। এর আগে জার্মানিতে প্রথম হাইড্রোজেন চালিত ‘গ্রিন ট্রেন’ চালু করা হয়। খুব শিগগিরই ভারতেও এই ‘গ্রিন ট্রেন..
৯৫ বারের মতো পেছালো সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ। আগামী ৫ মার্চ প্রতিবেদন দাখিলের পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত।বুধবার (৪ জানুয়ারি) মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত সংস্থা র্যাব প্রতিবেদন দাখিল করেন..
প্রচণ্ড শীতে কাবু হয়ে পড়ছে মানুষ। ঘন কুয়াশা আর মৃদু শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জন জীবন। আরও তিনদিন এমন পরিস্থিতি থাকবে বলে জানিয়েছে আাবহাওয়া অফিস।মঙ্গলবার (৩ জানুয়ারি) ঢাকা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, আগামী ৭ জানুয়ারি পর্যন্ত পরিস্থিতির উন্নতির কোনো আভাস নেই। তবে এরপরে ঘ..
বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এ উপলক্ষে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা। বুধবার (৪ জানুয়ারি) সকাল ৮টার দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আস..
‘শিক্ষা, শান্তি ও প্রগতির’ পতাকাবাহী সংগঠন, জাতির মুক্তির স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া, জীবন ও যৌবনের উত্তাপে শুদ্ধ সংগঠন, সোনার বাংলা বিনির্মাণের কর্মী গড়ার পাঠশালা বাংলাদেশ ছাত্রলীগ। বিদ্যার সঙ্গে বিনয়, শিক্ষার সঙ্গে দীক্ষা, কর্মের সঙ্গে নিষ্ঠা, জীবনের সঙ্গে দেশপ্রেম এবং ম..
লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক মানুষ।শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর উচ্চপদস্থ কর্মকর্তাকে লক্ষ্য এই হামলা চালানো হয় বলে জানা গেছে। শুক্রবার (১১ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।প..
ঈদের মার্কেট ধরতে আজ থেকে চৌকি বসিয়ে অস্থায়ীভাবে ব্যবসা শুরু করতে পারবেন রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। ইতোমধ্যে সেখানে বালি ফেলে ইট বিছিয়ে বিক্রির উপযোগী ব্যবস্থা নেওয়া হয়েছে।মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মুখপাত্র মো. আবু নাছের বিষয়টি নিশ্চিত করেছ..
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, জাফরুল্লাহ ভাই আমার ছাত্রজীবনের রাজনীতি সহযোদ্ধা থেকে শুরু করে মুক্তিযুদ্ধের সহযোদ্ধা পর্যন্ত এই দীর্ঘ পথ... পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষের শোষণ বৈষম্য বঞ্চনার বিরুদ্ধে তিনি আমাদের সাথেই ছিলেন। মানুষ হিসেবে তার গুণাবলি ছিল অনন্য।বৃহস্পতিব..
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কের ওপর যাত্রীবাহী বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। বৃহস্পতিবার (৭ মার্চ) দিবাগত রাত ২টার দিকে উপজেলার চুমুরদি ইউনিয়নের চুমুরদি বাসস্ট্যান্ডের কাছে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুইজনের মধ্যে আনুমানিক ৪৮ বছর বয়সী একজ..
আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে নিউক্লিয়ার বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি ‘ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল’ বা ইউরেনিয়াম হস্তান্তর করেছে রাশিয়া। এর মধ্য দিয়ে পরমাণু যুগে প্রবেশ করল বাংলাদেশ।বৃহস্পতিবার বিকালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ইউরেনিয়াম হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন ..
কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের ফুলেল শ্রদ্ধায় স্মরণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।পুলিশ মেমোরিয়াল ডে-২০২৪ উপলক্ষ্যে শনিবার (৯ মার্চ) সকাল ১০টায় পুলিশ স্টাফ কলেজে স্থাপিত ‘পুলিশ মেমোরিয়াল’ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আইজ..
২৯ অগাস্ট বিকালে বেইজিংয়ের গণ-মহাভবনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান। সি চিন পিং বলেন, পরিবর্তনশীল ও জটিল আন্তর্জাতিক পরিস্থিতির সামনে বিভিন্ন দেশের উচিত একতা ও সমন্বয় জোরদার করা, বিভেদ ও সংঘাত বন্ধ করা। তিনি বলেন, দ্বার রুদ্ধ..
ইউক্রেনের রুশ-নিয়ন্ত্রিত শহর দোনেৎস্কে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন। রুশ-নিয়ন্ত্রিত এই শহরের একটি বাজারে হওয়া এই হামলাকে ‘ভয়ঙ্কর’ বলে অভিহিত করেছেন সেখানকার এক কর্মকর্তা।হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার (২২ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জ..
ইসরায়েলকে অস্ত্র সহায়তা দিতে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোর আলোচনা চলছে। শনিবার হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এএফপি এ তথ্য জানায়।এর আগে শনিবার ভোরে হঠাৎ করে ইসরায়েলে রকেট হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস।রোববার সকাল নাগাদ যুক্তরাষ্ট্র একটি ঘোষণা দিতে পারে বলে ইঙ্গিত রয়েছে ওই হোয়..
বিশ্বকাপকে ঘিরে এখন পর্যন্ত তুমুল উত্তেজনা দেখা না গেলেও এরই মধ্যে অংশগ্রহণকারী ১০ দলের একটি করে ম্যাচ শেষ হয়েছে। যেখানে পাঁচটি দলের জয়ের বিপরীতে হেরেছে পাঁচটি দল। এখন পর্যন্ত অপ্রত্যাশিত কোনো ফলাফল না এলেও পয়েন্ট টেবিল কিছুটা হলেও চমকের আভাস দিয়ে রেখেছে।গতকাল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রে..