ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

তীব্র শীত থাকবে আরও ৩ দিন

#

নিজস্ব প্রতিবেদক

০৪ জানুয়ারি, ২০২৩,  2:07 PM

news image

প্রচণ্ড শীতে কাবু হয়ে পড়ছে মানুষ। ঘন কুয়াশা আর মৃদু শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জন জীবন। আরও তিনদিন এমন পরিস্থিতি থাকবে বলে জানিয়েছে আাবহাওয়া অফিস।

মঙ্গলবার (৩ জানুয়ারি) ঢাকা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, আগামী ৭ জানুয়ারি পর্যন্ত পরিস্থিতির উন্নতির কোনো আভাস নেই। তবে এরপরে ঘন কুয়াশা কাটতে পারে। আর কুয়াশা কাটলেই সূর্যের দেখা মিলবে।
তিনি বলেন, দেশের মধ্যভাগ, উত্তর-পশ্চিম, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ঘন কুয়াশা পড়ছে। 

এ কারণে কোথাও কোথাও প্রায় সারাদিনই সূর্যের দেখা মিলছে না। ফলে দিনের তাপমাত্রা ব্যাপক হারে নেমে যাচ্ছে। উত্তর-পশ্চিমাঞ্চলে দিনের তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসের বেশি কমেছে। এতে শীতের অনুভূতি রাতের সঙ্গে পাল্লা দিয়ে দিনেও বেড়েছে।

ঈশ্বরদীতে একদিনের ব্যবধানে দিনের তাপমাত্রা কমেছে ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যশোরে একদিনের ব্যবধানে দিনের তাপমাত্রা কমেছে ৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকাতেও কমেছে ৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির