আজকের খবর
ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য রিও গ্র্যান্ডে ডো সুলে তে ঘূর্ণিঝড়ের আঘাতে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ২০ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে রাজ্য কর্তৃপক্ষ।এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ জানিয়েছে, ঝড়ের কারণে ব্যাপক বৃষ্টি হয়েছে, নিখোঁজ ২০ জনকে খুঁজে পেতে বন্যাকবলিত এলাকায় হেলিকপ্টারের মাধ্যমে ..
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে।চাঁদ ওঠার বিষয়টি নিশ্চিত হতে রোববার (১৮ জুন) সন্ধ্যায় সৌদি, আরব আমিরাত, ওমানসহ অন্যান্য দেশের চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে।আরবি বছর ১৪৪৪ হিজরি সনের এগারোতম মাস জিলকদের ২৯তম দিন আজ। আর মহাকাশীয় গণনায় ভিত্তিতে জ্যোতির্বিজ্ঞানীর..
৩২ বছর সাজা ভোগের পর মুক্তি পেলেন জল্লাদ শাহজাহান ভূঁইয়া। রোববার (১৮ জুন) বেলা ১১টা ৪৬ মিনিটে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। দেশের বিভিন্ন কারাগারে ২৬ জনের ফাঁসি কার্যকর করেছেন তিনি।কারা সূত্রে জানা গেছে, ‘জল্লাদ’ শাহজাহানের পুরো নাম শাহজাহান ভূঁইয়া। তিনি নরসিংদীর পল..
সারাদেশে রোববার (১৮ জুন) ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন কর্মসূচি পরিচালিত হবে। এই কর্মসূচির আওতায় সারাদেশে ২ কোটি ২০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইন চলবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। তবে দুর্গম এলাকায় এই ক্যাম্পেইন চলবে টানা চার দিন। গত বৃহস্পতিবার (১৫ জুন) স্বাস্থ্য ও..
দেশের ৬ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।রোববার (১৮ জুন) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা ..
বাংলাদেশ থেকে চলতি বছর এখন পর্যন্ত (১৮ জুন রাত ১টা ৫৯ মিনিট) ৯২ হাজার ৫৫৩ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৭৯৮ ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৮২ হাজার ৭৫৫ জন। এখন পর্যন্ত ১ লাখ ২১ হাজার ১২১টি ভিসা ইস্যু করা হয়েছে।হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। ..
উত্তর আফ্রিকার দেশ সুদানের রাজধানী খার্তুমে বিমান হামলায় ১৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন শিশু। আফ্রিকার এই দেশটিতে সামরিক বাহিনীর সাথে আধা-সামরিক বাহিনীর তীব্র সংঘাতের মধ্যেই বিমান হামলায় প্রাণহানির এই খবর সামনে এলো।রোববার (১৮ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।প..
জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার রাতে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগম ও সাধারণ সম্পাদক ইসমাইল ..
দেশের ১৭ অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি।শনিবার (১৭ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক এর দেওয়া আজ দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের..
সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিট : সোশ্যাল জাস্টিস ফর অল’-এ যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার (১৬ জুন) রাত ১টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।..
সব জল্পনা-কল্পনা আর বিতর্কের শেষ করে অবশেষে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঘোষিত দলে তামিম ইকবালের থাকা বা না থাকা নিয়ে ব্যাপক আলোচনা চলছে মঙ্গলবার রাত থেকেই। তবে এসব পাশ কাটিয়ে বিশ্বকাপ খেলতে ভারতের উদ্দেশে রওনা হচ্ছে বাংলাদেশ দল। ভারতের উদ্দেশে আজ বুধবার দেশ ছাড়বে বাংল..
চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংয়ের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। রোববার (১৮ জুন) অনুষ্ঠিত এই বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ‘খোলামেলা’ আলোচনা করেছেন তিনি।আর এই বৈঠকটি এমন এক সময়ে অনুষ্ঠিত হলো যখন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে চরম উত্তেজনার এক সময় চলছে। স..
স্বাভাবিক ছন্দে ফিরছে ভারতশাসিত জম্মু-কাশ্মির। রাষ্ট্রপতি নয়, এবার সরকারের শাসন চলবে কাশ্মির উপত্যকায়। বিধানসভা নির্বাচনের পর আজ বুধবার (১৬ অক্টোবর) জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন ওমর আবদুল্লাহ। এই নিয়ে দ্বিতীয়বার জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী হচ্ছেন তিনি। শপথগ্রহণ অনুষ্ঠানে অন..
রাশিয়া ও চীনকে চাপ দিতেই গ্রুপ অব সেভেন বা জি-৭ পরমাণু অস্ত্র নিয়ে কথা বলছে বলে অভিযোগ করেছে মস্কো। জি-৭ শীর্ষ সম্মেলনে সদস্য দেশগুলো পারমাণবিক অস্ত্রাগার সম্পর্কে রাশিয়া ও চীনকে আরও বেশি স্বচ্ছতা দেখানোর আহ্বান জানিয়েছিল।আর এরপরই সোমবার (২২ মে) রাশিয়া এই অভিযোগ সামনে আনল। মঙ্গলবার (২৩ মে) এক প্রতিব..
মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ২১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশ করবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার (১৪ ডিসেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।তিনি বলে..
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডের কাছে অত্যাধুনিক এফ-৩৫ স্টিলথ ফাইটার জেট বিক্রি করতে অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। মূলত প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত বাধ্যবাধকতার সমস্যার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে উত্তর আমেরিকার এই দেশটি।বৃহস্পতিবার (২৫ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।প্রতিবেদ..
ঈদুল ফিতর আসন্ন। এই সময়ে রাজধানীর বাস টার্মিনাল ও কাউন্টারগুলোতে যাত্রীর যে চাপ থাকার কথা তা দেখা যায়নি। গাবতলী একরকম ফাঁকাই, ঘরমুখো মানুষের তেমন ভিড় নেই বাস কাউন্টারগুলোতে।বুধবার (১৯ এপ্রিল) রাজধানীর টেকনিক্যাল, গাবতলী বাস টার্মিনাল ও গাবতলী রজব আলী মার্কেট স্টেশনে গিয়ে দেখা যায়, যাত্রীদের ভিড় নেই।..
খুলনায় সবজি বাজারে স্বস্তি ফিরেছে। তবে নদ-নদী ও সাগর থেকে নিষেধাজ্ঞা উঠলেও এখনো বাড়েনি মাছের আমদানি। ফলে মাছের বাজারে ঊর্ধ্বমুখী দাম কমার কোনো খবর পাওয়া যায়নি। মুরগির দাম আগের মতোই স্থিতিশীল।শনিবার (২৯ জুলাই) সকালে খুলনার নিরালা বাজার, গল্লামারী বাজার, টুটপাড়া জোড়াকল বাজার, মিস্ত্রি পাড়া বাজার ঘুরে ..
বাংলাদেশে হাজার হাজার বিরোধী নেতাকর্মীদের গণগ্রেপ্তার এবং কারাগারে নির্যাতনের খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া দেশটি সকল পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকতে বলেছে।একইসঙ্গে সকল পক্ষ যেন স্বাধীনভাবে, হয়রানি এবং সহিংসতামুক্ত নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে পারে, নির্বাচনের আগে সেই পরিবেশ নিশ..
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদস্যদের উন্নত প্রশিক্ষণ ও শিক্ষার মাধ্যমে আরও সমৃদ্ধ হওয়ার ওপর গুরুত্ব আরোপ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।তিনি বলেন, “সামাজিক নিরাপত্তা ও মানুষের মৌলিক অধিকার সমুন্নত রাখতে এবং পুলিশি সেবার মান আরও উন্নত করতে ডিএমপিকে আরও বেশি জনসম্পৃক্ত হতে হবে এবং জনগণের বন্ধু হয়ে ক..