ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

ঘূর্ণিঝড়ে ব্রাজিলে ১১ জনের মৃত্যু, নিখোঁজ ২০

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ জুন, ২০২৩,  12:09 PM

news image

ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য রিও গ্র্যান্ডে ডো সুলে তে ঘূর্ণিঝড়ের আঘাতে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ২০ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে রাজ্য কর্তৃপক্ষ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ জানিয়েছে, ঝড়ের কারণে ব্যাপক বৃষ্টি হয়েছে, নিখোঁজ ২০ জনকে খুঁজে পেতে বন্যাকবলিত এলাকায় হেলিকপ্টারের মাধ্যমে অনুসন্ধান চলছে।

ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কারা শহর, যেখানে ৮ হাজারের বেশি মানুষের বসবাস।

রিও গ্র্যান্ডে ডো সুলের গভর্নর এডুয়ার্ডো লেইট এলাকা পরিদর্শন করে বলেছেন, কারার পরিস্থিতি নিয়ে আমাদের গভীরভাবে উদ্বিগ্ন। এই মুহূর্তে আমরা একটি সংগঠিত উপায়ে, দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকার মানচিত্র তৈরি করতে পারি এবং যাদের সহায়তা প্রয়োজন তাদের চিহ্নিত করতে পারি।

ক্ষতিগ্রস্ত এলাকার অনেক বাসিন্দাকে নিরাপদে সরিয়ে আনা হয়েছে। এছাড়া বেশ কয়েকটি এলাকায় ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে। গত দুই দিনে অন্তত ২৪০০ বাসিন্দাকে নিরাপদে সরিয়ে আনা হয়েছে বলেও জানান তিনি।

এই প্রথম মুহূর্তে আমাদের মূল উদ্দেশ্য মানুষের জীবন রক্ষা করা এবং বাঁচানো। আমরা আটকে পড়া লোকদের উদ্ধার করছি, নিখোঁজদের খুঁজে বের করছি এবং পরিবারগুলোকে সব ধরনের সহায়তা দিচ্ছি, বলেন এডুয়ার্ডো লেইট।

সূত্র : রয়টার্স

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির