আজকের খবর
১ এপ্রিল গফরগাঁও রেলওয়ে স্টেশনে বিনা টিকেটে ভ্রমণকারী যাত্রী ও তার সন্ত্রাসী বাহিনী দ্বারা জুনিয়র টিটিই বিজয় মিত্র ও মোঃ রনির ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির।আজ ২ এপ্রিল (মঙ্গলবার) সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তি..
দুই দফায় ডিজেলের দাম লিটারে ৩ টাকা কমায় বাস ভাড়া কিলোমিটারে ৩ পয়সা কমিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। ফলে ঢাকা থেকে সর্বোচ্চ দূরত্বের জেলা পঞ্চগড় রুটে বাস ভাড়া কমেছে ১৩ টাকা ৩২ পয়সা এবং ঢাকা থেকে সবচেয়ে কাছের জেলা মুন্সীগঞ্জ রুটে বাস ভাড়া কমেছে ৮১ পয়সা।গত ৩১ মার্চ সর্বশেষ ডিজেলের দাম লিটারে কমানো ..
গাজা উপত্যকায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বোমায় অন্তত ৫ জন দেশি-বিদেশি ত্রাণকর্মী নিহত হয়েছেন। এই ত্রাণকর্মীদের মধ্যে একজন ফিলিস্তিনি এবং বাকিরা পোল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ব্রিটেনের নাগরিক।নিহত ত্রাণকর্মীরা সবাই খাদ্য সহায়তা বিষয়ক মার্কিন দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিক..
ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রা অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। বুধবার (৩ এপ্রিল) সকাল ৮টা থেকে রেলওয়ের ওয়েবসাইট (https://eticket.railway.gov.bd/) ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বিক্রি করা হবে।সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ রেলওয়ের ঈদুল ফিতর উপলেক্ষ্য নেওয়া কার্যবিবরণী থেকে ..
সাভারে সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে তেলবাহী লরি উল্টে আগুন ধরে যায়। এ আগুনে পাশের প্রাইভেটকারসহ ৫টি ট্রাকে আগুন লেগে যায়। এতে এক ব্যক্তি অগ্নিদগ্ধ হয়ে নিহত ও তিন ব্যক্তি অগ্নিদগ্ধ হয়েছেন।মঙ্গলবার (২ এপ্রিল) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের জোরপুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির ..
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ। রূপকল্প ২০৪১ বাস্তবায়নে সবার সঙ্গে অটিজম ও প্রতিবন্ধিতার শিকার ব্যক্তিদেরও সম্পৃক্ত করতে হবে। এ লক্ষ্যে আরও বেশি প্রযুক্তিবান্ধব কার্যক্রম বাস্তবায়ন করতে তিনি নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী (এনডি..
সিরিয়ায় অবস্থিত ইরানের কনস্যুলেট ভবনের এনেক্স ভবনে ভয়াবহ হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এই হামলায় ইরানের বিপ্লবী গার্ডের এক কমান্ডারসহ অন্তত ৮ জন নিহত হয়েছেন।সোমবার (১ এপ্রিল) সিরিয়ার রাজধানী দামাসকাসে হামলার ঘটনা ঘটে।সিরিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা সানা জানিয়েছে, “দামাসকাসের মাজেহতে ইরানি কনস্যুলেটে..
রাজধানীর ডেমরায় গ্যারেজে দাঁড়িয়ে থাকা লন্ডন এক্সপ্রেসের ১৪টি ভলভো বাস আগুনে পুড়ে যাওয়ার ঘটনাটি নাশকতা কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পুলিশ বলছে, দুর্ঘটনা হলে এক থেকে দুটি বাস পুড়তো, কিন্তু সারিবদ্ধভাবে থাকা একসঙ্গে ১৪টি দামি ভলভো বাস কীভাবে পুড়লো! সেটা সন্দেহ..
গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে নিহতের সংখ্যা বাড়ছেই। আল-শিফা হাসপাতাল থেকে রোগীদের সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি জানিয়েছে, গত ১৮ মার্চ ওই হাসপাতালে ইসরায়েলের অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ২১ জন রোগী নিহত হয়েছেন। খবর আল জাজিরার।বিশ্ব স্বাস্থ্য সংস্থা আ..
রাজনীতিমুক্ত ক্যাম্পাস, অপশক্তির কবল থেকে মুক্ত থাকা এবং নিরাপত্তার নিশ্চয়তা পেলে শিক্ষা কার্যক্রমে ফিরে যাবেন বলে জানিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। গত দুদিনে অংশ না নেওয়া পরীক্ষার নতুন তারিখ দেওয়ার আবেদন করেছেন বলেও জানিয়েছেন তারা।রোববার (৩১ মার্চ) বিকেলে বুয়েটের ড. ..
এইচএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ১৫ অক্টোবর বেলা ১১টায় ফলাফল প্রকাশ করা হবে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সংগঠন আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকার সোমবার এই তথ্য জানিয়েছেন। আগেই সিদ্ধান্ত হয়েছে এসএসস..
ষষ্ঠবারের মতো হতে যাচ্ছে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড। আজ শনিবার (১২ নভেম্বর) এবারের আয়োজনে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)-এর চেয়ারপারসন সজীব ওয়াজেদ জয়।সিআরআইয়ের অঙ্গপ্রতিষ্ঠান ইয়াং বাংলার নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে গত ৮ বছরে ৬ বার দেশ গঠনে..
কানাডার ৪১ জন কূটনীতিককে সরিয়ে নিতে বলেছে ভারত। আগামী ১০ অক্টোবরের মধ্যে এসব কানাডিয়ান কূটনীতিককে সরিয়ে নিতে হবে। মূলত কানাডার খালিস্তানপন্থি শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যার ঘটনায় ভারতীয় এজেন্টদের সংশ্লিষ্টতার অভিযোগ সামনে আসার পর উত্তর আমেরিকার এই দেশটির সঙ্গে ভারতের কূটনৈতিক উত্তেজনা চলছে।আর এর ..
কলকাতার সঙ্গে বিমান পরিষেবায় যুক্ত হচ্ছে ভারতের কোচবিহার জেলা। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকেই চালু হচ্ছে এই পরিষেবা। এর দায়িত্বে থাকছে বিমান সংস্থা ইন্ডিয়া ওয়ান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের স্কিমের আওতায় মিলবে এই বিমান পরিষেবা। তবে এ পরিষেবায় ব্যবহার হবে বাংলাদেশের আকাশ পথ।শুক্রবার (০৩ ফেব..
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সতর্ক করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। চলতি বছর বিশ্বে ডেঙ্গুর প্রকোপ রেকর্ড উচ্চতার কাছাকাছি পৌঁছাতে পারে বলে সংস্থাটির পক্ষ থেকে সতর্ক করা হয়েছে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি এর জন্য অনেকাংশেই দায়ী যা মশার বিস্তারের সহায়ক পরিবেশ তৈরি করছে। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জান..
নাগরিকত্বের আবেদনের শর্ত সহজ করে নতুন একটি আইন পাস করেছে জার্মানির পার্লামেন্টের নিম্নকক্ষ বুন্দেসতাগ নতুন একটি আইন প্রণয়ন করেছে। নতুন আইন অনুযায়ী, জার্মানিতে টানা পাঁচ বছর বসবাসকারী বিদেশিদের নাগরিকত্বের জন্য যোগ্য বলে বিবেচনা করা হবে।আগের আইনে এ সম্পর্কিত সময়সীমা ছিল ৮ বছর। এছাড়া আগের আইনে দ্বৈতনা..
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িক চেতনার ডালপালা গজিয়েছে, তাদের শেখ হাসিনার নেতৃত্বে উৎখাত করা হবে। যারা বৈশাখ উদযাপন করা ইতিহাস মানে না, সাম্প্রদায়িক আদর্শ পছন্দ করে, দ্বিজাতিতত্ত্ব পছন্দ করে তাদের প্রতিহত করতে হবে। শুক্রবার (১৪ এপ্র..
রাস্তা ও ব্রিজ নির্মাণ কাজে দুর্নীতিসহ বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে প্রধান কার্যালয়সহ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ৩৬ অফিসে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।মঙ্গলবার (২৯ এপ্রিল) দুদকের প্রধান কার্যালয়সহ দেশের জেলা অফিস থেকে ওই এনফোর্সমেন্ট অভি..
ইলন মাস্কের মালিকানাধীন ব্রেইন-ইমপ্লান্ট কোম্পানি নিউরালিংক মানব মস্তিষ্কে চিপ স্থাপন করে পরীক্ষা-নিরীক্ষার অনুমতি পেয়েছে।বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) কাছ থেকে প্রথম ইন-হিউম্যান ক্লিনিক্যাল স্টাডি শুরুর অনুমোদন পেয়েছে সংস্থাটি। একইসঙ্..
একাদশ জাতীয় সংসদের ২৯০ এমপির শপথের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজের বিরুদ্ধে আপিল শুনানি শুরু হয়েছে। আজ (বৃহস্পতিবার) সকালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ৭ বিচারপতির বেঞ্চে এ শুনানি শুরু হয়েছে।আদালতে আবেদনের পক্ষে শুনানি করছেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ..