ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

ডেমরায় ১৪টি ভলভো বাসে আগুনের ঘটনা সন্দেহ উদ্রেক করে : পুলিশ

#

নিজস্ব প্রতিবেদক

০২ এপ্রিল, ২০২৪,  10:13 AM

news image

রাজধানীর ডেমরায় গ্যারেজে দাঁড়িয়ে থাকা লন্ডন এক্সপ্রেসের ১৪টি ভলভো বাস আগুনে পুড়ে যাওয়ার ঘটনাটি নাশকতা কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পুলিশ বলছে, দুর্ঘটনা হলে এক থেকে দুটি বাস পুড়তো, কিন্তু সারিবদ্ধভাবে থাকা একসঙ্গে ১৪টি দামি ভলভো বাস কীভাবে পুড়লো! সেটা সন্দেহের উদ্রেক তৈরি করে।

সোমবার (১ এপ্রিল) রাতে ঢাকা ডিএমপির ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইকবাল হোসেন এসব কথা জানান।

মো. ইকবাল হোসেন বলেন, রাজধানীর ডেমরায় ধার্মিকপাড়ায় গ্যারেজে দাঁড়িয়ে থাকা বাসে আগুন ধরে যায়। মুহূর্তেই চারদিকে আগুন ছড়িয়ে একে একে ১৪টি বাস পুড়ে যায়। প্রাথমিকভাবে যতটুকু জানা গেছে, ওই গ্যারেজে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুনের পর ১৪টি বাসে আগুন ছড়িয়ে পড়ে।

ঘটনাটি নাশকতা কি-না এমন প্রশ্নের জবাবে ওয়ারী বিভাগের ডিসি ইকবাল হোসেন বলেন, দুর্ঘটনা নাকি নাশকতা তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে। একসঙ্গে এতগুলো বাস আগুনে পুড়ে যাওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে।

এর আগে, সোমবার (১ এপ্রিল) রাত ৮টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ৯টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ দিন খালিদ জানান,  রাজধানীর ডেমরার কোনাপাড়ার ধার্মিকপাড়ায় গ্যারেজে থাকা ভলভো বাসে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে প্রথমে আগুন নিয়ন্ত্রণে ডেমরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ও পরে সিদ্দিকবাজার থেকে আরও তিনটি ইউনিট যোগ দেয়। রাত ৯টা ৪৮ মিনিটে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের ঘটনায় লন্ডন এক্সপ্রেসের ১৪টি ভলভো বাস পুড়ে গেছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির