আজকের খবর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে যখন নানা বিষয়ে মতবিরোধ ও বিতর্ক চলছে, তখন ৭ দফা দাবিতে ঢাকায় বড় সমাবেশের আয়োজন করছে জামায়াতে ইসলামী। এই সমাবেশ থেকে দলের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ বার্তা আসতে পারে বলে মনে করছেন নেতাকর্মীরা।সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আজকের সমাবেশে স্মরণীয় উ..
রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবারের মতো জাতীয় সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার সকাল ৯টা ৪০ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে জাতীয় সমাবেশের প্রথম পর্ব শুরু হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা করছেন সাইফুল্লাহ মানসুর। সাইমুম শিল্পী গোষ্ঠী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচা..
গোপালগঞ্জ সদর উপজেলায় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে রমজান মুন্সী (২৮) নামে এক অটোরিকশাচালক মারা গেছেন।বৃহস্পতিবার (১৭ জুলাই) দিবাগত রাত পৌনে ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।নিহত রমজান মুন্সি গোপালগঞ্জ সদরের থানাপাড়া এলাকার মৃত আকবর মুন্সির ছেলে।আমার ভাই রিকশাচ..
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ দিনের প্রথমার্ধে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দিনের তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে। এতে করে গতকালের তুলনায় গরমের অনুভূতি কিছুটা বেশি হতে পারে। শুক্রবার (১৮ জুলাই) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া আবহাওয..
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মৌমিতা বিশ্বাসের মৃত্যু হয়েছে। মৃত্যুর পর চিকিৎসা কেন্দ্রের অব্যবস্থাপনা ও প্রশাসনের দায়িত্বহীনতার অভিযোগ তুলে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের নাম পরিবর্তন করে ‘নাপা সেন্টার’ লিখে..
মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ার দক্ষিণাঞ্চলে ছড়িয়ে পড়া সাম্প্রতিক সহিংসতায় প্রায় ৬০০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩০০ জনই ধর্মীয় সংখ্যালঘু ড্রুজ গোষ্ঠীর সদস্য।এমনটাই জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক একটি পর্যবেক্ষক সংস্থা। শুক্রবার (১৮ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।স..
ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আজ শুক্রবার সকালে এক প্রতীকী ম্যারাথনের আয়োজন করা হয়। এই বিশেষ কর্মসূচিতে প্রতিযোগিদের সঙ্গে অংশ নেন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।শুক্রবার সকালে রাজধানীর শেরে বাংলা নগর পুরাতন বাণিজ্য মেলা মাঠ প্রাঙ্গণ..
৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ) আজ অনুষ্ঠিত হবে। শুক্রবার (১৮ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এ পরীক্ষা শুধুমাত্র রাজধানী ঢাকার বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। স্বাস্থ্যখাতের জন্য জরুরি ভিত্তিতে চিকিৎসক নিয়োগে আয়োজিত এই বিশেষ বিসিএসে মোট ৩ হাজার চিকিৎসক নিয়োগ..
সিরিয়া ভাঙতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান। তিনি বলেছেন, সিরিয়ার দ্রুজ জনগোষ্ঠীকে অজুহাত বানিয়ে দেশটির সীমান্তবর্তী অঞ্চলে হামলা চালাচ্ছে ইসরায়েল।তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সিরিয়ার বিভাজন কখনোই মেনে নেবে না তুরস্ক। একইসঙ্গে ইসরায়েলকে রক্তপিপাসু সন্ত্রাসী ..
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলা চলছেই। ভূখণ্ডটির বিভিন্ন স্থানে চালানো এই হামলায় একদিনে কমপক্ষে আরও ৯৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাড়ে তিন শতাধিক।এতে করে গাজায় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ৫৮ হাজার ৭০০ জনের কাছাকাছি পৌঁছে গেছে। বৃহস্পতিবার (১৭ জুলাই)..
চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে ১১ হাজারের বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩০ লাখ ১১ হাজার।এদিকে গত ২৪ ঘণ্টায়..
অবৈধ সম্পদ অর্জনের মামলায় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের ১০ বছরের কারাদণ্ড বহাল রাখায় নির্দেশ অনুযায়ী আজ রোববার (২২ মে) বিচারিক আদালতে আত্মসমর্পণ করবেন তিনি। তার আইনজীবী সাঈদ আহমেদ রাজা বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ১০ বছরের কারাদণ্ড বহালের রায় হাইকোর্ট থেকে বিচারিক আদালতে পাঠানো হয়..
ঘন কুয়াশার কারণে সাড়ে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কুয়াশা কমে এলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।এর আগে কুয়াশা বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ২টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।বাংলা..
ভোলা সরকারি কলেজে ত্রুটিপূর্ণ চারতলা ভবন নির্মাণে অনিয়মের ঘটনায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) চট্টগ্রাম সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদারের কোন সংশ্লিষ্টতার প্রমাণ মেলেনি। ভোলা অঞ্চলের সাবেক এ নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে আনীত অভিযোগের প্রমাণ পায়নি শিক্ষা মন্ত্রণালয় গঠিত তদন্ত ..
দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে সর্বোচ্চ ১৭ হাজার ৪৩৩ ভোট পেয়ে প্রথম হয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা। তিনি গরীবের আইনজীবী হিসেবে সারা দেশে পরিচিতি পাওয়া মৃত অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদারের ছেলে। বাবার সুনামের কারণেই তিনি সর্বোচ্চ ..
দ্বিতীয়বারের মতো ফ্রান্সের প্রেসিডেন্ট পদে জয়ী হওয়ায় এমানুয়েল ম্যাক্রোঁকে অভিনন্দন জানিয়েছেন যুদ্ধবিধ্বস্ত দেশ দেশ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।এক টুইটার পোস্টে ম্যাক্রোঁকে ইউক্রেনের সত্যিকারের বন্ধু বলেও অভিহিত করেন জেলেনস্কি। তিনি এটাও ধারণা করেছিলেন বলে জানান যে, তারা নিশ্চিত বিজয়ের দ..
ভারত সফর শেষে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন। এদিন ৪৫ মিনিট বন্ধ থাকবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট ওঠানামা।বিমানবন্দরের দায়িত্বশীল এক কর্মকর্তা জানিয়েছেন, ভিভিআইপি মুভমেন্টের (প্রধানমন্ত্রীর আগমন) কারণে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৩..
ইউক্রেনের অলভিয়া বন্দরে রকেট হামলার কবলে পড়া বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’র জীবিত ২৮ নাবিককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের সঙ্গে নিহত নাবিক হাদিসুর রহমানের লাশও রয়েছে। বৃহস্পতিবার (৩ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টার দিকে নাবিকদের জাহাজ থেকে নামিয়ে টাগ বোটে করে জেটিতে নেওয়া হয়। সেখা..
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই নেতাকে মারধরের প্রতিবাদে প্রধান ফটকে তালা দিয়ে অবরোধ করছে নেতাকর্মীরা। এতে শিক্ষার্থীদের বহনকারী শাটল ট্রেন এবং শিক্ষকদের বাস ক্যাম্পাসে আসতে পারেনি।বুধবার (০১ জুন) সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এবং দুই নম্বর গেটের ফটকেও তালা দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা।..
চলতি বছরের ডিসেম্বরে প্রথম পর্যায়ে রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল করবে মেট্রোরেল। মাঝে থাকবে সাতটি স্টেশন। আগারগাঁও থেকে দিয়াবাড়ি যেতে ভাড়া গুনতে হবে ৬০ টাকা। সর্বনিন্ম ভাড়া নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এক বিজ্ঞপ্তিতে মেট..