ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

আজ শাহজালালে ৪৫ মিনিট ঢাকায় ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে

#

নিজস্ব প্রতিবেদক

০৮ সেপ্টেম্বর, ২০২২,  12:20 PM

news image

ভারত সফর শেষে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন। এদিন ৪৫ মিনিট বন্ধ থাকবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট ওঠানামা।

বিমানবন্দরের দায়িত্বশীল এক কর্মকর্তা জানিয়েছেন, ভিভিআইপি মুভমেন্টের (প্রধানমন্ত্রীর আগমন) কারণে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে রাত ৮টা ১৫ মিনিট পর্যন্ত ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে। এয়ারলাইন্সগুলোকে এ সময়ের ফ্লাইটগুলো এগিয়ে বা পিছিয়ে নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়া যাত্রীদের সময় নিয়ে বিমানবন্দরের উদ্দেশে রওনা হতে অনুরোধ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

গত সোমবার (৫ সেপ্টেম্বর) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন স্থানীয় সময় বেলা ১১টা ৪০ মিনিটে নয়াদিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইট। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা অভ্যর্থনা জানানো হয়।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির