আজকের খবর
যান্ত্রিক ত্রুটির কারণে ইতালি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকাগামী ফ্লাইট (বিজি ৩৫৬) বাতিল করা হয়েছে। মূলত ডানার ফ্ল্যাপ নষ্ট হওয়ায় ২২৬ যাত্রী নিয়ে রোমে আটকা পড়েছে বিমানের ড্রিমলাইনারটি।স্থানীয় সময় গতকাল (১০ আগস্ট) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি ফিউমিসিনো বিমানবন্দর থেকে ফ্লাই..
তুরস্কে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ১। তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলের নিকটবর্তী বালিকেসির প্রদেশে আঘাত হানা এই ভূমিকম্পে অন্তত একজন নিহত হয়েছেন।এছাড়া বহু ভবন ধ্বংস হয়ে গেছে। সোমবার (১১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি..
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিন দিনের সফরে আজ সোমবার (১১ আগস্ট) দুপুর ২ টায় মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার এই সফরে ৫টির মতো সমঝোতা স্মারক সই হতে পারে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং ও পররাষ্ট্র মন্ত্রণালয়।রোববার (১০ আগস্ট) রাজধানীর ফরেন সার্..
ভারতের উন্নতি হজম করতে পারছে না যুক্তরাষ্ট্র। এমন মন্তব্য করেছেন ভারতের সাবেক উপ-রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু। তার মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য উত্তেজনা বাড়লেও কৌশলগত ও জাতীয় স্বার্থে কোনও আপস করবে না ভারত।এমনকি জ্বালানি নিরাপত্তা রক্ষায় ভারত বাইরের চাপ উপেক্ষা করেই এগোবে বলেও মন্তব্য করেছ..
বাংলাদেশের তরুণ শ্রমিক নেতা ইমরুল কায়েস পলাশ জাপানে ইন্টারন্যাশনাল লেবার ফাউন্ডেশন (JILAF) আয়োজিত আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেছেন। জাপানের টোকিওতে অনুষ্ঠিত এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল শ্রমিক অধিকার, গণতান্ত্রিক ট্রেড ইউনিয়ন আন্দোলন এবং শিল্প শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সহযোগ..
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। এ নিয়ে এই মামলায় মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।দুইজনের মধ্যে একজন শাহজালাল (২৫)। তিনি কুমিল্লার হোমনা থানার অনন্তপুর এলাকার হানিফ মিয়ার ছেলে।শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাতে তাকে ময..
রাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসান ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের হাই প্রোফাইল বৈঠকটি হবে আগামী ১৫ আগস্ট, যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন ট্রাম্প নিজে।ট্রুথ সোশ্যালের পোস্টে ট্র..
নোয়াখালীর বেগমগঞ্জে চালকের ঘুমের কারণে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে সাতজন নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। এতে মাইক্রোবাসের চালক এনায়েত হোসেন আকবরকে একমাত্র আসামি করা হয়েছে।শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাত ১০টার দিকে বেগমগঞ্জ থানায় নিহতদের স্বজন ও ওমানপ্রবাসী মোহাম্মদ বাহার উদ্দিনের বাবা আবদুর রহি..
শুক্রবার দিনভর ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে ফিলিস্তিনের গাজার উপত্যকায় নিহত হয়েছেন অন্তত ৭২ জন এবং আহত হয়েছেন আরও অন্তত ৩১৪ জন। শুক্রবার সন্ধ্যার পর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবারের..
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার মৎস্য আড়তে ১৫ কেজি ওজনের পদ্মা নদীর একটি রুই মাছ সাড়ে ৪৯ হাজার টাকায় বিক্রি হয়েছে। এ ছাড়া ১২ কেজি ও ৭ কেজি ওজনের দুটি চিতল ৩৯ হাজার ৩০০ টাকায় বিক্রি হয়েছে।শনিবার (৯ আগস্ট) ভোরে দৌলতদিয়া মৎস্য আড়তের আড়তদার দুলাল চালাকের ছেলে রেজাউল চালাকের আড়ত ও দেলোয়ারের আড়ত থেকে ..
প্রতি বছর রোজা শুরুর দিন কয়েক আগেই ইফতার-সেহরির প্রয়োজনীয় উপকরণ কেনাকাটা করে থাকেন ভোক্তারা। এ বছরও রোজার আগেই বাজার থেকে চিনি, ছোলা, খেজুর, পেঁয়াজ, মসুর ডাল, বেসন, খেসারির ডালসহ রমজাননির্ভর আরো কিছু পণ্য কেনেন অনেকে।প্রতিবারের এসব পণ্য পরিমাণে দুই থেকে পাঁচ কেজি পর্যন্ত কেনা হলেও এবার সবই কিনলেন এক..
চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় ১৪০০ মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সোয়া ৫ লাখ।এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচ..
লিগ ওয়ানে নিজেদের শেষ ম্যাচে লেসের কাছে ৩-১ গোলে হেরেছিল পিএসজি। এরপর লিগে প্রায় ৯ দিনের বিরতি ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। এই সময়ের মধ্যেই দলের সঙ্গে যোগ দিয়েছেন লিওনেল মেসি। তাই ঠিক পরের ম্যাচেই চেহারা বদলে গেল লিগ ওয়ান চ্যাম্পিয়নদের।আর্জেন্টাইন মহাতারকার দলে থাকাটা যে কতোটা আত্মবিশ্বাসের সেটা দেখ..
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে তার গুলশানের বাসভবনে এসেছেন দুই নাতনি। দাদির সঙ্গে সাক্ষাৎ ও তার স্বাস্থ্যগত খোঁজখবর নিতে আরাফাত রহমান কোকোর দুই মেয়ে জাহিয়া রহমান ও জাইফা রহমান রোববার বিকেলে খালেদা জিয়ার গুলাশনের বাসভবন ফিরোজায় আসেন।এ বিষয়ে আর কোনো তথ্য নেই বলে জানিয়েছেন বিএনপির মিডি..
বাজার ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ১৬ দফা সুপারিশ করেছে সরকার গঠিত ‘দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা’ বিষয়ক টাস্কফোর্স। সোমবার (৪ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের নেতৃত্বে গঠিত কমিটির প্রথম সভায় এসব সুপারিশ উপস্থাপন করা হয়।বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ জানান, ১৬ দফার ..
দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর মুসলিম বিশ্বের সবচেয়ে বড় আনন্দ উৎসবের দিন ঈদুল ফিতর আজ। লকডাউন, শাটডাউন, মুভমেন্ট পাস এসব বিধি নিষেধাজ্ঞার মধ্যেই কেটেছিল গত চার ঈদ। এবার করোনা সংক্রমণের হার কমে গেছে। আবদ্ধ জীবন থেকে বের হয়ে মুক্তপ্রাণে জাতি উদযাপন করবে পবিত্র এ দিনটি।চারদিকে ছড়িয়ে পড়বে আনন্দ, উচ্ছ্বাস আ..
রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ২২৪ নেতা-কর্মীর জামিন নামঞ্জুর করেছেন আদালত।সোমবার (১২ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত শুনানি শেষে এ আদেশ দে..
ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) শীর্ষ নেতারা ডলারের মূল্য নির্ধারণে নতুন সিদ্ধান্ত নিয়েছেন, যা আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে। রোববার (২৩ অক্টোবর) এক সভায় এ সিদ্ধান্ত আসে। সেখানে ব্যাংক খাতের শ..
দলের সম্পাদকমণ্ডলীর সদস্য ও সহযোগী সংগঠনের শীর্ষনেতাদের সঙ্গে যৌথসভা করবে বিএনপি। আজ মঙ্গলবার (১০ মে) দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। সভা শেষে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং দাম কমানোর দাবিতে কর্মসূচির ঘোষণা করা হবে। সংবাদ সম্মেলনে করে নতুন কর্মসূচি..
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সহকারী প্রক্টর হিসেবে নতুন চারজনকে নিয়োগ দেয়া হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।নিয়োগপ্রাপ্তরা হলেন- ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ড..