ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান সরবরাহ সন্তোষজনক, সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রির নির্দেশ এলওএবির তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ আগামী অর্থবছরে শুরু হবে: ত্রাণমন্ত্রী রামপুরায় পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আল-আমিন গ্রেপ্তার ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক যেন মৃত্যুফাঁদ, দুই বছরে ঝরেছে ৪৬ প্রাণ উৎপাদনশীলতা বাড়াতে প্রয়োজন ভালো পরিকল্পনা, কার্যকর নেতৃত্ব ও দৃঢ় সংকল্প সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন-ইসি সচিব

বিএনপির যৌথ সভা আজ, আসছে নতুন কর্মসূচি

#

নিজস্ব প্রতিবেদক

১০ মে, ২০২২,  11:39 AM

news image

দলের সম্পাদকমণ্ডলীর সদস্য ও সহযোগী সংগঠনের শীর্ষনেতাদের সঙ্গে যৌথসভা করবে বিএনপি। আজ মঙ্গলবার (১০ মে) দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।  সভা শেষে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং দাম কমানোর দাবিতে কর্মসূচির ঘোষণা করা হবে। সংবাদ সম্মেলনে করে নতুন কর্মসূচির ঘোষণা দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, মঙ্গলবার দলের যৌথসভা ডাকা হয়েছে। সভা শেষে সংবাদ সম্মেলন করবেন মহাসচিব।

বিএনপির একটি সূত্র জানায়, সোমবার (৯ মে) রাতে দলের স্থায়ী কমিটির বৈঠক হয়। লন্ডন থেকে ভার্চুয়ালি বৈঠকে যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওই বৈঠকে ভোজ্যতেলের দাম বৃদ্ধির প্রতিবাদে কর্মসূচি দেয়ার সিদ্ধান্ত হয়। কর্মসূচি বাস্তবায়নের প্রক্রিয়া ও ধরন ঠিক করতেই সম্পাদকমণ্ডলীর সদস্যদের সঙ্গে আলোচনা করতে সভা ডাকা হয়েছে। সভা শেষে বিএনপি মহাসচিব সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে কর্মসূচি ঘোষণা করবেন।

বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য জানান, স্থায়ী কমিটির সভায় ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রতিবাদে কর্মসূচি দেয়ার সিদ্ধান্ত হয়েছে। কারণ, ভোজ্যতেলের মূল্যবৃদ্ধির পর বিএনপির পক্ষ থেকে কোনো কর্মসূচি না থাকায় রাজনৈতিক মহলে কিছুটা সমালোচনার সৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় বিএনপির পাশাপাশি অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকেও একই দাবিতে কর্মসূচি পালন করা হবে। 

বিএনপির অপর একটি সূত্র জানায়, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুর পর ১৯৮২ সালের ১ জানুয়ারি রাজনীতিতে আসেন খালেদা জিয়া। আর ১০ মে ১৯৮৪ সালে খালেদা জিয়া প্রথম বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন। তাই বৈঠকে ম্যাডামের বিষয়টিও গুরুত্ব পাবে। 

শায়রুল কবির খান জানান, ১৯৮৪ সালের ১০ মে ম্যাডাম প্রথম বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন। আর তাই এ যৌথসভা ডাকা হয়েছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির