ঢাকা ০৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনার দাম ভ‌রি‌তে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত হযরত শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল ড্যাবের ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সোনার দাম ভরিতে একলাফে বাড়ল ৯,৮৫৬ টাকা হাড়ি-পাতিল, গ্যাসের চুলা নিয়ে ১১ দলের অবস্থান কর্মসূচিতে নারীরা সচিবালয় ঘেরাও করতে গেল ১১ দলীয় ঐক্য, আটকে দিলো পুলিশ আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি : রাষ্ট্রপতি

‘আনচেলত্তির সব বই পড়ে ফেলেছি’, বন্ধু মার্কিনিয়োসকে খোঁচা হাকিমির

#

নিজস্ব প্রতিবেদক

১৩ জুন, ২০২৬,  12:53 PM

news image

কাতার বিশ্বকাপে ইতিহাস গড়ে আফ্রিকার প্রথম দেশ হিসেবে সেমিফাইনাল খেলেছিল মরক্কো। তাদের সঙ্গে ২০২৩ সালে সর্বশেষ দেখায় প্রীতি ম্যাচে হেরেছে ব্রাজিল। সেই দুটি দল আজ (শনিবার) দিবাগত রাত ৪টায় ২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে। এর আগে প্রতিপক্ষ কোচ কার্লো আনচেলত্তির কৌশল জানতে তার সকল বই পড়ার দাবি করেছেন মরক্কান অধিনায়ক আশরাফ হাকিমি।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল যথারীতি টুর্নামেন্টের ফেভারিট দল হিসেবে মাঠে নামবে। যদিও তাদের সাম্প্রতিক পরিসংখ্যান দেখে অনেকেই তাদের শীর্ষ পছন্দের তালিকায় রাখতে রাজি নন। তবে ব্রাজিলের শক্তিমত্তা যেমনই থাকুক তাদের প্রতি সম্মান অটুট বলে জানালেন হাকিমি, ‘আমরা সবাই ব্রাজিলকে সম্মান করি। কেউ কেউ বলে, এটা আগের সেই ব্রাজিল নয়। কিন্তু ব্রাজিল তো ব্রাজিলই। তারা আবেগপ্রবণ, ফুটবল ভালোবাসে এবং তাদের অসাধারণ গুণাবলি রয়েছে। তারা সত্যিই এই বিশ্বকাপ জিততে চায়।’

ব্রাজিলের প্রথম বিদেশি কোচ হিসেবে এবারের বিশ্বকাপে প্রধান কোচের দায়িত্ব পালন করছেন আনচেলত্তি। ২০২৫ সালের মে মাসে তিনি ডরিভাল জুনিয়রের স্থলাভিষিক্ত হন। জাতীয় দলের দায়িত্ব নেওয়ার আগে এসি মিলান ও রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে রেকর্ড পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন আনচেলত্তি। এ ছাড়া ইউরোপের পাঁচটি প্রধান লিগেই শিরোপা জয় করা একমাত্র কোচও তিনি। তার অধীনে ব্রাজিল নতুনভাবে উজ্জ্বীবিত।

ব্রাজিল কোচের কৌশল নিয়েও ভাবতে হবে প্রতিপক্ষ দলগুলোকে। যা নিয়ে মজার সুরে হাকিমি বলেছেন, ‘আমি তাকে অনেক সম্মান করি। আমি তার সব বই পড়েছি। হয়তো এতে আমরা কিছুটা সুবিধা পাব। কারণ আমি তার সব গোপন রহস্য জানি।’

মরক্কো ও ব্রাজিল অধিনায়ক পরস্পর বন্ধু, একইসঙ্গে তারা ফরাসি ক্লাবের হয়ে সর্বশেষ দুটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন হয়েছেন। তবে পরবর্তী পাঁচ সপ্তাহের জন্য সেলেসাও ডিফেন্ডার মার্কিনিয়োসের সঙ্গে বন্ধুত্ব ভুলে থাকবেন হাকিমি। তিনি বলেন, ‘পিএসজিতে আমরা একসঙ্গে খেলি, হাসি-ঠাট্টা করি। তবে বিশ্বকাপের মাঠে আমরা সতীর্থ নই। অবশ্যই কথা হবে, কিন্তু আমরা দুজনই জিততে চাই। সেরা দলই জিতুক।’

নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল ও মরক্কো। একই ভেন্যুতে ১৯ জুলাই অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। ওই ম্যাচ শুরুর সময় তাপমাত্রা ৮৮ ডিগ্রি ফারেনহাইট (৩১ ডিগ্রি সেলসিয়াস) থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। সেখানকার উত্তাপের বিষয়টিও নজরে আছে সবার। তবে এতে কোনো অসুবিধা দেখছেন না মরক্কান অধিনায়ক, ‘আমরা গরম আবহাওয়ায় অভ্যস্ত। আমরা আফ্রিকান।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির