ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

#

নিজস্ব প্রতিবেদক

১৯ অক্টোবর, ২০২২,  11:39 AM

news image

গাজীপুরের কালিয়াকৈরে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার আট ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে কালিয়াকৈরে উপজেলার বাজ হিজলতলি এলাকায় এ ঘটনা ঘটে। পরে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে দুর্ঘটনাকবলিত বগি উদ্ধার করে লাইন মেরামত করলে আজ সকাল সাড়ে ৮টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।

জয়দেবপুর রেলওয়ের স্টেশন মাস্টার মো. রেজাউল করিম বলেন, আখাউড়া থেকে দিনাজপুরের পার্বতীপুরগামী মালবাহী ট্রেন রাত সাড়ে ১২টার দিকে কালিয়াকৈর উপজেলার বাজ হিজলতলি এলাকায় পৌঁছালে লাইনচ্যুত হয়। পরে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত হওয়া মালবাহী ট্রেনকে উদ্ধার করলে সকাল সাড়ে ৮টার দিকে ট্রেন চলাচল শুরু হয়। এ ঘটনায় লালমনি এক্সপ্রেস মৌচাক স্টেশনে, পঞ্চগড় এক্সপ্রেস জয়দেবপুর স্টেশনসহ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে আছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির