ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

৭ হাজারের বেশি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

#

নিজস্ব প্রতিবেদক

১২ নভেম্বর, ২০২৪,  2:00 PM

news image

গত ৮ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহ এলাকার মোট ৭ হাজার ৪টি অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সোমবার (১২ নভেম্বর) তিতাস গ্যাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তিতাস বলছে, গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। গত দুই মাসের অভিযানে ৪০ কিলোমিটার পাইপ লাইন অপসারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেরাণীগঞ্জ, কামরাঙ্গীর চর, ফতুল্লা, চাষাঢ়া, সিদ্ধিরগঞ্জ, আড়াইহাজার, নারায়ণগঞ্জ, সাভার, কালিয়াকৈর, চন্দ্রা, জয়দেবপুর, গাজীপুর, ধানমন্ডি, মিরপুর, গুলশান, আশুলিয়া, সাভার, ভালুকা, ময়মনসিংহ ও মেঘনাঘাট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নিজস্ব জনবল দিয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে।

এতে আরও বলা হয়, রোববার (১০ নভেম্বর) কেরানীগঞ্জ, ফতুলা ও গাজীপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৩টি শিল্প ও ৬১টি আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এ নিয়ে মোট অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের সংখ্যা ৭ হাজার ৪। এর মধ্যে ৯৭টি শিল্প কারখানা, ৫৬টি বাণিজ্যিক ও ৬ হাজার ৮৫১টি আবাসিক সংযোগ রয়েছে। এসব সংযোগের মাধ্যমে অবৈধভাবে মোট ১৯ হাজার ৫৬৯টি বার্নার গ্যাস পোড়াচ্ছিল।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির