ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

৬ বিভাগে বৃষ্টির আভাস

#

নিজস্ব প্রতিবেদক

২৩ মে, ২০২২,  11:34 AM

news image

আগামী ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকা ও খুলনা বিভাগের তাপমাত্রা শুষ্ক থাকতে পারে। অন্যদিকে দেশের ৬ বিভাগে বৃষ্টি হতে পারে। এরমধ্যে তিন বিভাগে অধিক পরিমাণে ও অপর তিন বিভাগে বৃষ্টি তুলনামূলক কম বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২৩ মে) আবহাওয়াবিদ মো. ওমর ফারুক এ তথ্য জানান।

তিনি জানান, চট্টগ্রাম, রাজশাহী ও রংপুরের দিকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মধ্য অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। এই তিন বিভাগে একটু বেশি বৃষ্টি হবে। অন্যদিকে বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই তিন বিভাগে কম বৃষ্টিপাত হতে পারে। এছাড়া খুলনা ও ঢাকার আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানান তিনি।

এই আবহাওয়াবিদ জানান, তাপমাত্রা আগের তুলনায় কিছুটা বেড়েছে। আগামী দুদিন তাপমাত্রা বাড়তির দিকে থাকবে। তবে দুদিন পর থেকে আবারো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপাতত ঘূর্ণিঝড়ের কোনো পূর্বাভাস নাই। তবে এখন বৃষ্টি হলেই সঙ্গে কালবৈশাখীর মতো ঝড় হচ্ছে, যেটা অব্যাহত থাকবে। এছাড়া বর্তমানে সাগরও শান্ত অবস্থায় রয়েছে।

আবহাওয়া অফিসের সর্বশেষ রেকর্ড অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চাঁদপুরে ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী দুদিনে দেশে বজ্রবৃষ্টির প্রবণতা কমে যেতে পারে এবং আগামী পাঁচ দিনে দেশের আবহাওয়ায় সামান্য পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির